বিমানবন্দরগুলোতে জট তৈরি হওয়া ট্রান্সশিপমেন্ট বাতিল: ভারত
বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হলেও নেপাল ও ভুটানে পণ্য রপ্তানিতে প্রভাব পড়বে না বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ৯ এপ্রিল সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
