Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ছোট ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করে বড় দুটি ব্যাংক গঠনের পরিকল্পনা করছে সরকার: গভর্নর

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
09 April, 2025, 03:50 pm
Last modified: 09 April, 2025, 04:33 pm

Related News

  • ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক
  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না: গভর্নর

ছোট ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করে বড় দুটি ব্যাংক গঠনের পরিকল্পনা করছে সরকার: গভর্নর

অর্থপাচার নিয়ে গভর্নর বলেন, বিদায়ী সরকারের সময় ব্যাংকিং খাতের মাধ্যমেই ব্যাপক হারে অর্থপাচার হয়েছে। এসব টাকা ফেরত আনার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক মাল্টি-এজেন্সি উদ্যোগ নিচ্ছে এবং বাংলাদেশ ব্যাংক এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে।
টিবিএস রিপোর্ট
09 April, 2025, 03:50 pm
Last modified: 09 April, 2025, 04:33 pm
ড. আহসান এইচ মনসুর। ছবি: ইউএনবি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আশাবাদ ব্যক্ত করেছেন যে, দেশের সমস্যাগ্রস্ত ছোট ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করে দুটি বড় ইসলামী ব্যাংক গঠন করা হবে।

মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত ১০ম বার্ষিক ব্যাংকিং সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গভর্নর বলেন, দেশে একটি বড় ইসলামী ব্যাংক ছাড়াও বেশ কিছু ছোট ইসলামী ব্যাংক রয়েছে, যেগুলোর মধ্যে অনেকেই সমস্যার মুখোমুখি। এসব ছোট ব্যাংকগুলোকে একীভূত করে দুটি বড় ইসলামী ব্যাংক গঠন করা হবে। যদিও ইসলামী ব্যাংকিংয়ের জন্য পূর্ণাঙ্গ আইন এখনও তৈরি হয়নি, তবে আন্তর্জাতিক মানের একটি ফ্রেমওয়ার্ক তৈরির জন্য কাজ চলছে।

অর্থপাচার নিয়ে গভর্নর বলেন, বিদায়ী সরকারের সময় ব্যাংকিং খাতের মাধ্যমেই ব্যাপক হারে অর্থপাচার হয়েছে। এসব টাকা ফেরত আনার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক মাল্টি-এজেন্সি উদ্যোগ নিচ্ছে এবং বাংলাদেশ ব্যাংক এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে। এটা শুধু আইনগত নয়, নৈতিক বিষয়ও। 

তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা কোনোভাবেই পুনরাবৃত্তি হতে দেয়া হবে না। পাচার হওয়া অর্থ ফেরত পাওয়া গেলে ভালো, তবে আমরা তাদের জীবন আমরা কঠিন করে তুলব।

তিনি আরও বলেন, কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ যদি ব্যাংকিং নীতিমালা অনুযায়ী কাজ না করে, তাহলে আমানতকারীদের স্বার্থে আমরা অবশ্যই হস্তক্ষেপ করব—এবং তা জোরালোভাবেই করব। ইতোমধ্যে আমরা ১১টি ব্যাংকের বোর্ড ঠিকমতো কাজ না করার কারণে পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ দিয়েছি। কিছুদিন আগেও দুটি ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে।

গভর্নর আশাবাদ ব্যক্ত করেন, ব্যাংকগুলো নিজেরাই সুশাসন প্রতিষ্ঠা করবে। অন্যথায় কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করবে এবং জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করবে।

'আমরা সেই বার্তা স্পষ্ট ও জোরালোভাবে দিতে চাই', যোগ করেন তিনি। 

তিনি বলেন, ব্যাংক কোম্পানি আইন সংস্কারের মাধ্যমে গভর্নেন্স, বোর্ডের গঠন, সদস্যদের যোগ্যতা যাচাই এবং স্বাধীন পরিচালক নিয়োগে আন্তর্জাতিক মান অনুসরণ করা হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক অর্ডার সংস্কারের কাজও চলছে। কেন্দ্রীয় ব্যাংককে আরও কার্যকর ও স্বায়ত্তশাসিত করতে আমরা কাজ করছি।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ব্যাংক পরিচালনা করবে পরিচালনা পর্ষদ। তবে আমরা দেখব তারা এবং ব্যবস্থাপনা সঠিকভাবে কাজ করছে কি না। রেগুলেটর হিসেবে আমরা প্রতিদিন হস্তক্ষেপ করব না, তবে নিবিড় পর্যবেক্ষণে রাখব—আপনারা ভালো করছেন, নাকি খারাপ করছেন।

ডিজিটাল ব্যাংকিং প্রসঙ্গে গভর্নর বলেন, ডিজিটাল ব্যাংকিং লাইসেন্সের প্রক্রিয়াও আমরা পুনর্বিবেচনা করছি, যাতে ছোট ও অতি ক্ষুদ্র ঋণ সহজভাবে দেওয়া যায় এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তি বাড়ে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) মাধ্যমে প্রতিদিন গড়ে ৫ হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে, যা রেকর্ড। এর মাধ্যমে আর্থিক সেবায় মানুষের অংশগ্রহণ বাড়ছে।'

গভর্নর আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কয়েক বছরের মধ্যেই দেশের ব্যাংকিং খাত আরও শক্তিশালী ও শ্রদ্ধার জায়গায় পৌঁছাবে। বর্তমানে কিছু ব্যাংকের মূলধন ঘাটতি রয়েছে। এসব ব্যাংককে আমরা ধীরে ধীরে ঘাটতি থেকে শূন্য এবং পরে ইতিবাচক অবস্থায় নিয়ে যাব। তবে এতে সময় লাগবে। তবে আমরা আশা করি রাজনৈতিক পরিবর্তনের ফলে ইতিবাচক পরিবর্তন আসবে।

সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএম-এর মহাপরিচালক মো. আখতারুজ্জামান। তিনি বলেন, বছরব্যাপী ব্যাংকিং খাত ও সামগ্রিক অর্থনীতির পরিবর্তনগুলো বিশ্লেষণ ও মূল্যায়নের জন্য এই সম্মেলন গুরুত্বপূর্ণ। ব্যাংকিং খাতের পরিবর্তনশীল নীতিমালা ও প্রযুক্তি নিয়ে আলোচনা করাই এই সম্মেলনের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, গত এক দশকে বাংলাদেশের আর্থিক খাতে উল্লেখযোগ্য রূপান্তর ঘটেছে। প্রযুক্তিগত অগ্রগতির ফলে গ্রাহকসেবা, খরচ নিয়ন্ত্রণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন এসেছে। পাশাপাশি টেকসই অর্থনীতির পথে যাওয়ার জন্য ব্যাংকিং খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সবুজ ও টেকসই অর্থায়নের দিকে মনোযোগ দিতে হবে।

সম্মেলনে ব্যাংকার, গবেষক, নীতিনির্ধারক ও আর্থিক খাত সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা অংশ নেন।

Related Topics

টপ নিউজ

ইসলামী ব্যাংক / গভর্নর / গভর্নর ড. আহসান এইচ মনসুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক
  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না: গভর্নর

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]