নিশো-তমা জুটির তৃতীয় সিনেমা কোনটি?
রাজধানীর সিনেপ্লেক্সসহ দেশের আরও কয়েকটি প্রেক্ষাগৃহে চলছে 'দাগি'। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির দিন থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে ছবিটি। দর্শকদের এই ভালো লাগা আরও আশা জাগাচ্ছে নির্মাতা ও প্রযোজকসহ 'দাগি'র সঙ্গে জড়িতদের। সম্প্রতি অভিনেত্রী তমা মির্জা এসেছিলেন আইসিসিএল প্রেজেন্টস টিবিএস স্পটলাইটে অতিথি হয়ে, উপস্থাপনায় ছিলেন মৌসুমী মৌ।
