Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
বাংলাদেশের পোশাকে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি: নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ

অর্থনীতি

টিবিএস ডেস্ক
08 April, 2025, 11:45 am
Last modified: 08 April, 2025, 11:45 am

Related News

  • হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • আয়কর, ভ্যাট ও শুল্ক—সব খাতই ২০২৫-২৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ: অর্থমন্ত্রী
  • আমদানিকৃত টায়ারে শুল্ক বাড়ানোয় স্থানীয় টায়ার উৎপাদন বাড়বে: উৎপাদকরা
  • শিল্প সুরক্ষা ও স্থানীয় উৎপাদনে জোর, বাজেটে আমদানি শুল্ক ও কর কাঠামোয় বড় পরিবর্তন আসছে
  • শুল্ক যৌক্তিকীকরণে ২৫০ পণ্যের ওপর ট্যারিফ কমাতে পারে সরকার

বাংলাদেশের পোশাকে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি: নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ

মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান বলেছেন, ‘বাংলাদেশ থেকে কাপড় আমদানির ওপর উচ্চ শুল্ক আরোপ করা ঠিক কাজ নয়। এ ধরনের পদক্ষেপ অস্থিতিশীলতা তৈরি করে, মার্কিন গ্রাহকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি করে এবং আমাদের নিরাপত্তা বৃদ্ধি করার ক্ষেত্রে কোনো সহায়ক ভূমিকা পালন করে না।’
টিবিএস ডেস্ক
08 April, 2025, 11:45 am
Last modified: 08 April, 2025, 11:45 am
নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স

বাংলাদেশের পোশাকের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি বলে মন্তব্য করেন নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি।

সাক্ষাৎকারে ক্রুগম্যান বলেন, 'বাংলাদেশ থেকে কাপড় আমদানির ওপর উচ্চ শুল্ক আরোপ করা ঠিক কাজ নয়। এ ধরনের পদক্ষেপ অস্থিতিশীলতা তৈরি করে, মার্কিন গ্রাহকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি করে এবং আমাদের নিরাপত্তা বৃদ্ধি করার ক্ষেত্রে কোনো সহায়ক ভূমিকা পালন করে না।'

তিনি আরও বলেন, 'দেশীয় উৎপাদনের জন্য একটি জাতীয় নিরাপত্তা যুক্তি রয়েছে। তবে একইভাবে বন্ধু রাষ্ট্রের কাছে উৎপাদন স্থানান্তর এবং নিকটবর্তী দেশে উৎপাদন স্থানান্তরও গুরুত্বপূর্ণ। কারণ যে পণ্যগুলো কাছে রয়েছে, সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করা অনেক সহজ। যদি আমরা এটাই করতে চাইতাম, তাহলে ভিয়েতনাম এবং বাংলাদেশে শুল্ক আরোপ করতাম না। এবং অবশ্যই কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপ করতাম না।'

পল ক্রুগম্যান বাণিজ্য-ঘাটতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, 'প্রতিটি দেশই কিছু না কিছু পণ্য উৎপাদন করে, এবং যেগুলি তারা তৈরি করতে পারে না, তা অন্য দেশ থেকে আমদানি করে। তবে, সব দেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য বজায় রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। এক দেশ অন্য দেশের সঙ্গে বাণিজ্য-ঘাটতি থাকলে, এর মানে এই নয় যে, উদ্বৃত্ত থাকা দেশটি অন্যায়ভাবে বাণিজ্যনীতি অনুসরণ করছে। কিন্তু ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা সম্ভবত এমনটি বিশ্বাস করেন।'

এছাড়াও, শুল্ক নির্ধারণের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে ক্রুগম্যান বলেন, 'বাণিজ্য-ঘাটতি হিসাব করার জন্য আমদানি দিয়ে ভাগ করে শুল্ক হার নির্ধারণ এবং তারপর সেই দেশের ওপর অর্ধেক শুল্ক আরোপ করার পদ্ধতি পুরোপুরি অবাস্তব।'

উল্লেখ্য, বাংলাদেশি পণ্যের ওপরে ৩৭ শতাংশ শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র। আগে এই শুল্ক ছিল ১৫ শতাংশ। বুধবার স্থানীয় সময় বিকেল চারটায় হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে নতুন এ শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপ তিন মাসের জন্য স্থগিত করার অনুরোধ জানিয়ে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটি থেকে আমদানি বাড়াতে শুল্কছাড় দেওয়া, মার্কিন তুলার জন্য কেন্দ্রীয় ওয়্যারহাউজ সুবিধা চালু করা, সরকার সঙ্গে সরকারের মধ্যে চুক্তির (জি-টু-জি) ভিত্তিতে এলএনজিসহ জ্বালানি আমদানি বাড়ানো এবং অশুল্ক বাধা দূর করার পরিকল্পনা করছে সরকার।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের পোশাক / শুল্ক / পল ক্রুগম্যান / কাপড় আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

Related News

  • হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • আয়কর, ভ্যাট ও শুল্ক—সব খাতই ২০২৫-২৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ: অর্থমন্ত্রী
  • আমদানিকৃত টায়ারে শুল্ক বাড়ানোয় স্থানীয় টায়ার উৎপাদন বাড়বে: উৎপাদকরা
  • শিল্প সুরক্ষা ও স্থানীয় উৎপাদনে জোর, বাজেটে আমদানি শুল্ক ও কর কাঠামোয় বড় পরিবর্তন আসছে
  • শুল্ক যৌক্তিকীকরণে ২৫০ পণ্যের ওপর ট্যারিফ কমাতে পারে সরকার

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

5
প্রতীকী ছবি: রয়টার্স
খেলা

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

6
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]