স্টার্টআপ খাতের জন্য যেসব পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক
স্টার্টআপ খাতে পুঁজির যোগান দিতে দুই ক্যাটাগরিতে মোট ১২শ কোটি টাকার ঋণ তহবিল উন্মুক্ত করছে বাংলাদেশ ব্যাংক। যেখান থেকে উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষযক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এছাড়া বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে আর কী মিলেছে তা জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ৭ এপ্রিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনের ব্রিফিংয়ে তারা এসব কথা জানান।
