Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
বগুড়ায় ২ সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 April, 2025, 10:20 pm
Last modified: 06 April, 2025, 10:33 pm

Related News

  • বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
  • বগুড়ায় নামকরণ নিয়ে আলোচিত সেই চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ
  • বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • বৈরুতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি ভেস্তে যেতে পারে: ইরানের হুঁশিয়ারি

বগুড়ায় ২ সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা 

আজ বিকাল সাড়ে ৩টার দিকে জলেশ্বরীতলার জেলখানা মোড়ে একটি জুস বারের সামনে তারা হামলার শিকার হন। 
টিবিএস রিপোর্ট
06 April, 2025, 10:20 pm
Last modified: 06 April, 2025, 10:33 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় দুই সাংবাদিকসহ তিনজন দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। আজ রোববার বিকাল সাড়ে ৩টার দিকে জলেশ্বরীতলার জেলখানা মোড়ে একটি জুস বারের সামনে তারা হামলার শিকার হন। 

আহতরা হলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি খোরশেদ আলম, অনলাইন পোর্টাল বগুড়া লাইভের স্টাফ করেসপন্ডেন্ট আসাফুদৌলা নিয়ন এবং তাদের সঙ্গে থাকা তৌফিকুল ইসলাম। হামলার পর তারা বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নেন। আহত সাংবাদিকদের মাথায়, চোখে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

আহত দুই সাংবাদিক জানান, আজ বিকালে তারা জলেশ্বলীতলার লামাম্মার মোড়ে একটি দোকানে জুস পান করেন। সেখান থেকে বের হওয়ার পরপরই মোটরসাইকেলে কিশোর বয়সি ১০-১২ জন দুর্বৃত্ত এসে নিয়নের কাছে তার নাম জানতে চায়। এ সময় সাংবাদিক খোরশেদ আলম এগিয়ে এলে দুর্বৃত্তরা তার ওপরও চড়াও হয়। একপর্যায়ে দুজনকে এলোপাতাড়ি মারধর করতে থাকে তারা। পরে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

সাংবাদিক আসাফউদ্দৌলা নিয়ন বলেন, 'হামলাকারীরা প্রথমে আমার নাম জানতে চায়। সে সময় খোরশেদ ভাই এগিয়ে গেলে তাকে মারধর শুরু করে। তখন আমি আটকানোর চেষ্টা করলে আমাকেও তারা এলোপাতাড়ি কিলঘুষি ও মারপিটে জখম করে।'

সাংবাদিক খোরশেদ আলম বলেন, 'জুস পান করে বের হলে কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা আমাদের মারধর শুরু করে। হামলায় আমার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে।' 

জানতে চাইলে বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
 
Related Topics

টপ নিউজ

সাংবাদিক / আহত / হামলা / বগুড়া / দুর্বৃত্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
  • বগুড়ায় নামকরণ নিয়ে আলোচিত সেই চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ
  • বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • বৈরুতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি ভেস্তে যেতে পারে: ইরানের হুঁশিয়ারি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]