Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ট্রাম্পের শুল্কারোপ পেছানোর কোনো সম্ভাবনা নেই: বাণিজ্য উপদেষ্টা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 April, 2025, 07:30 pm
Last modified: 06 April, 2025, 07:33 pm

Related News

  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
  • এডিবির ঋণ ছাড়ে গ্রস রিজার্ভ বেড়ে ৩১.০৮ বিলিয়ন ডলার
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধ-পূর্ব তথ্যের ওপর ভিত্তি করে ২০২৬-২৭ অর্থবছরের ভর্তুকি, ঋণ পরিশোধের প্রাক্কলন
  • বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন?

ট্রাম্পের শুল্কারোপ পেছানোর কোনো সম্ভাবনা নেই: বাণিজ্য উপদেষ্টা

বানিজ্য উপদেষ্টা বলেন, ৯ তারিখে বিশ্বের কিছু দেশের ওপর ট্যারিফ স্থগিত রাখা হবে বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু তার কোনো সম্ভাবনা নেই।
টিবিএস রিপোর্ট
06 April, 2025, 07:30 pm
Last modified: 06 April, 2025, 07:33 pm
শেখ বশিরউদ্দীন। স্কেচ: টিবিএস

মার্কিন পণ্য আমদানিতে উচ্চ শুল্ক থাকা দেশগুলোর যুক্তরাষ্ট্রে রপ্তানিতে পাল্টা শুল্কারোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। উচ্চ হারে এই নতুন শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকেই। বর্ধিত এই শুল্ক নির্ধারিত তারিখে কার্যকর না করার অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্রকে তার আগেই একটি চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে ভিয়েতনাম, কম্বোডিয়াসহ বেশকিছু দেশ পাল্টা শুল্কারোপ কার্যকরের সময়সীমা পেছানোর আবেদন করেছে।

এদিকে আজ সকালে (৬ এপ্রিল) বাংলাদেশে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে এক বৈঠকের পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সাংবাদিকদের জানান, বৈশ্বিকভাবে বা সুর্নিদিষ্ট কোনো দেশের ক্ষেত্রে বর্ধিত শুল্কহার কার্যকরের সময়সীমা পেছানোর সুযোগ নেই।

আজ রোববার সকাল ৯টায় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের গুলশানের বাসভবনে এই প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন,  শিল্প উপদেষ্টা মো. আদিলুর রহমান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান ও আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

পরে সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, "বৈঠকে আমরা জানতে চেয়েছিলাম, 'বর্ধিত ট্যারিফ বাস্তবায়নের তারিখ পেছানোর কোনো সম্ভাবনা আছে কিনা, যা ৯ তারিখ থেকে বৈশ্বিকভাবে কার্যকর হতে চলেছে। কিন্তু, তারা আমাদের জানান, এর কোনো সুযোগ নেই।"

তিনি বলেন, ৯ তারিখে বিশ্বের কিছু দেশের ওপর ট্যারিফ স্থগিত রাখা হবে বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু তার কোনো সম্ভাবনা নেই।

শেখ বশিরউদ্দীন বলেন, আমাদের মূল কার্যপদ্ধতি হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো। সেক্ষেত্রে যেসব পদক্ষেপ নেয়া যায়— তা নিয়ে আমরা আলোচনা করেছি। তারা (যুক্তরাষ্ট্র সরকার) আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানাননি। তারা (বাণিজ্য) সংলাপের ওপর গুরুত্ব দিচ্ছেন। এসব আলোচনার মাধ্যমেই সামনে এগোনোর উপায় বের হবে।

তিনি আরও বলেন, আমরা জানানোর চেষ্টা করেছি, যে আমাদের প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে এসব আলোচনায় যুক্ত থাকবেন। বাকি কাজগুলো ধাপে ধাপে করা হবে। আমাদের পর্যায়ে কোনো ধরনের যোগাযোগ উপায় গ্রহণ করতে পারি— সেটা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, যেসব শুল্ক ও অশুল্ক বাধা নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি— আমরা সেগুলো বোঝার চেষ্টা করছি। এরমধ্যে যেগুলো আমাদের অর্থনীতির জন্য উপকারী— আমরা অবশ্যই সেগুলো বাস্তবায়ন করতে চাইব। কিন্তু, যেগুলো নয়, সেগুলোর ক্ষেত্রে আমরা আরও আলোচনায় অংশ নিব। 

Related Topics

টপ নিউজ

মার্কিন শুল্ক আরোপ / বাংলাদেশ / বাণিজ্য উপদেষ্টা / শেখ বশিরউদ্দীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
  • এডিবির ঋণ ছাড়ে গ্রস রিজার্ভ বেড়ে ৩১.০৮ বিলিয়ন ডলার
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধ-পূর্ব তথ্যের ওপর ভিত্তি করে ২০২৬-২৭ অর্থবছরের ভর্তুকি, ঋণ পরিশোধের প্রাক্কলন
  • বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন?

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]