Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক এখন ইমন

খেলা

টিবিএস রিপোর্ট
06 April, 2025, 06:30 pm
Last modified: 06 April, 2025, 07:00 pm

Related News

  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক এখন ইমন

টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দখলে রাখা ইমন এবার ওয়ানডেতেও ব্যাট হাতে ঝড় তুললেন, গড়লেন এই ফরম্যাটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। যা কেবল একদিনের ক্রিকেটই নয়, বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে যেকোনো ফরম্যাটেই দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। 
টিবিএস রিপোর্ট
06 April, 2025, 06:30 pm
Last modified: 06 April, 2025, 07:00 pm

মারকুটে ব্যাটসম্যান হিসেবে তার পরিচিতি আছে। টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি মালিক তিনি। এবার ওয়ানডেতেও ব্যাট হাতে ঝড় তুললেন পারভেজ হোসেন ইমন, গড়লেন এই ফরম্যাটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। যা কেবল একদিনের ক্রিকেটই নয়, বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে যেকোনো ফরম্যাটেই দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। 

রোববার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ১৫ বলে হাফ সেঞ্চুরি করেছেন আবাহনীর বাঁহাতি এই ওপেনার। বাংলাদেশের লিস্ট 'এ' ক্রিকেটে এটাই দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। এতোদিন রেকর্ডটিতে নাম ছিল ফরহাদ রেজা ও হাবিবুর রহমান সোহানের। ২০১৯ সালে প্রিমিয়ার লিগে ১৮ বলে হাফ সেঞ্চুরি করেন ফরহাদ। চার বছর পর বাংলাদেশ ক্রিকেট লিগের লিস্ট 'এ' ফরম্যাটে ১৮ বলেই হাফ সেঞ্চুরি করেন সোহান। 

রেকর্ড বইয়ে নিজের নামটি সবার উপরে বসানোর দিনে খুনে ব্যাটিং করেন ইমন। ২৩ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ৬১ রান করেন তিনি। তার ঝড়ো ব্যাটিংয়ে হেসেখেলেই ছোট লক্ষ্য পেরিয়ে যায় আবাহনী। শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। 

মোসাদ্দেক, রিপন, রাকিবুলদের দারুণ বোলিংয়ের সামনে ২৫.৪ ওভারে ৮৮ রানেই অলআউট হয় শাইনপুকুর। মিনহাজুল আবেদীন সাব্বির সর্বোচ্চ ৩৮ রান করেন। আলী মোহাম্মদ ওয়ালিদ ১৪ ও রহমাতুল্লাহ আলী ১০ রান করেন। দলটির আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। মোসাদ্দেক ৪টি এবং রিপন ও রাকিবুল ২টি করে উইকেট পান। জবাবে ইমন ও জিসান আলমের ব্যাটে ৬.৪ ওভারেই জয় তুলে নেয় আবাহনী। ১৭ বলে ২টি চার ও একটি ছক্কায় অপরাজিত ১৭ রান করেন জিসান। 

সাত ওভারেই ৮৯ রান তোলার চার-ছক্কার বৃষ্টি নামান। যদিও তার শুরুটা এমন ছিল না। প্রথম চার বলে এক রান করেন আবাহনী ওপেনার। দ্বিতীয় ওভারে শাইনপুকুরের অনিয়মিত অফ স্পিনার রহমতউল্লাহ আলীর ওপর দিয়ে ঝড় বইয়ে দেন ইমন। দ্বিতীয় বলে অল্পের জন্য ছক্কা না হলেও পরের চারটি বল ঠিকই উড়িয়ে সীমানা ছাড়া করেন তিনি। এক ওভার পর আলী মোহাম্মদের বলে দুটি চার ও দুটি ছক্কা মারেন ইমন।

আজ প্রিমিয়ার লিগের বাকি দুই ম্যাচে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও গুলশান ক্রিকেট ক্লাব। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারায় মোহামেডান। বিকেএসপির চার নম্বর মাঠে ধানমন্ডি স্পোর্টিস ক্লাবকে ২ উইকেটে হারায় গুলশান।

Related Topics

টপ নিউজ

পারভেজ হোসেন ইমন / আবাহনী লিমিটেড / হাফ সেঞ্চুরি / রেকর্ড / ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
    আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ছবি: সংগৃহীত
    ‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

Related News

  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
খেলা

আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

5
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

6
ছবি: সংগৃহীত
খেলা

‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]