আইএমএফের সঙ্গে বৈঠক শেষে কী বললেন অর্থ উপদেষ্টা?
বাংলাদেশের আর্থিক খাতের সংস্কারের পদক্ষেপে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ সন্তুষ্ট বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আগামী মে-জুনে আইএমএফের ঋণের অর্থছাড়ে আশাবাদী তিনি। ৬ এপ্রিল সকালে ঢাকায় অবস্থানরত আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশের অর্থনীতি সঠিক পথেই আছে বলে মনে করছে আইএমএফ। তাদের ৪র্থ ও ৫ম কিস্তির ঋণ পাওয়ার জন্য যা যা করা দরকার, সবই করছে সরকার।
