Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. ইউনূস

বাংলাদেশ

বাসস
03 April, 2025, 05:15 pm
Last modified: 03 April, 2025, 08:30 pm

Related News

  • ৭ বিশ্ববিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ ও স্টার্টআপ ফান্ড দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় আইস সেন্টার
  • গ্রামের নারীরা যেভাবে দেশের অর্থনীতির চাকা ঘোরাচ্ছেন
  • বৈষম্যহীনতা ও সংস্কার নিশ্চিত না হলে তরুণরা ফের রাজপথে নামতে বাধ্য হবে: নাহিদ
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 

তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. ইউনূস

আজ বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা কী নোট স্পিকার ছিলেন।
বাসস
03 April, 2025, 05:15 pm
Last modified: 03 April, 2025, 08:30 pm
বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে তরুণ প্রজন্মকে 'থ্রি-জিরো ব্যক্তি' হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা কী নোট স্পিকার ছিলেন।

অধ্যাপক ইউনূস বলেন, বিশ্ব এখন একটি আত্মবিধ্বংসী সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে, কারণ কার্বন নিঃসরণ, বর্জ্য উৎপাদন এবং সম্পদ পুঞ্জিভূতকরণের পুরনো অর্থনৈতিক মডেল অনুসরণ করেই চলেছে।

তিনি বলেন, 'যদি আমরা টিকে থাকতে চাই, তাহলে আমাদের নতুন 'থ্রি-জিরো' সভ্যতার দিকে যেতে হবে, শূন্য কার্বন নিঃসরণ, শূন্য বর্জ্য এবং শূন্য সম্পদ কেন্দ্রীকতার দিকে যেতে হবে।' 

প্রকৃতির সুরক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, 'আপনার সম্পদ যদি ভাগাভাগি না করেন, তাহলে সমাজে টিকে থাকা সম্ভব নয়।'

মানুষ জন্মগ্রহণ করে অন্যের অধীনে কাজ করার জন্য নয় বরং উদ্যোক্তা হওয়ার জন্য—এই কথা উল্লেখ করে তিনি তরুণদের উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরির পরামর্শ দেন।

বর্তমান তরুণ প্রজন্মকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী প্রজন্ম হিসেবে অভিহিত করে, ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনুস বলেন, 'জীবন হলো সংরক্ষণ ও সুরক্ষার জন্য, তাই 'থ্রি-জিরো' সভ্যতা গড়ে তুলতে হবে।'

'থ্রি-জিরো ক্লাব'-এর গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, পাঁচজন একসঙ্গে হলে তারা একটি থ্রি-জিরো ক্লাব গঠন করতে পারে, যেখানে তারা ব্যক্তি পর্যায়ে কার্বন নিঃসরণ, বর্জ্য উৎপাদন এবং সম্পদ কেন্দ্রীকতা থেকে মুক্ত থাকবে এবং নিজেরাও থ্রি-জিরো ব্যক্তি হয়ে উঠবে।

তরুণদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, 'আপনি একদিনে পৃথিবী বদলে দিতে পারবেন না, যদি পরিবর্তন আনতে চান, তাহলে নিজের গ্রাম থেকেই শুরু করুন'। 

২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনে বিমসটেকভুক্ত বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

Related Topics

টপ নিউজ

তরুণ / চাকরিপ্রার্থী / উদ্যোক্তা / প্রধান উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • ৭ বিশ্ববিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ ও স্টার্টআপ ফান্ড দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় আইস সেন্টার
  • গ্রামের নারীরা যেভাবে দেশের অর্থনীতির চাকা ঘোরাচ্ছেন
  • বৈষম্যহীনতা ও সংস্কার নিশ্চিত না হলে তরুণরা ফের রাজপথে নামতে বাধ্য হবে: নাহিদ
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]