ব্যাংককে প্রধান উপদেষ্টার সঙ্গে মোদির বৈঠক হতে পারে শুক্রবার
বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছেছেন। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টায় সুবর্ণ ভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান বন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপরন সিন্দোপারী। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
