ভয়ঙ্কর ঠগীদের ইতিহাস
একজন মানুষ একাই খুন করেছেন ৯৩১ জনকে! নাম বেহরাম। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস বলছে তার খুনের এই রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি। ভারতবর্ষে ১৭৯০ থেকে ১৮৪০ সালের মধ্যে ঘটে এই খুনের ঘটনাগুলো। নৃশংসতম এই খুনি ছিলেন ইতিহাসের ভয়ঙ্করতম লুটেরার দল ঠগীদের সর্দার।
