মোদি ভালো বন্ধু, কিন্তু শুল্কে কোন ছাড় হবে না: ট্রাম্প
ওয়াশিংটন ও দিল্লির মধ্যে শুল্ক আলোচনা নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'অত্যন্ত বুদ্ধিমান' ও 'স্মার্ট' ব্যক্তি। তবে ভারতের ওপর থেকে শুল্ক কমাতে খুব একটা আগ্রহী নন তিনি।
