Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
এক দফা ঘোষণাতেই ছাত্র-জনতা জানিয়ে দিয়েছে, বর্তমান সংবিধান ‘জনবিরোধী’: সামান্তা শারমিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 March, 2025, 06:35 pm
Last modified: 29 March, 2025, 06:40 pm

Related News

  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম
  • বাজেটে বাস্তব ঘাটতি সাড়ে ৪ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে: এনসিপি
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

এক দফা ঘোষণাতেই ছাত্র-জনতা জানিয়ে দিয়েছে, বর্তমান সংবিধান ‘জনবিরোধী’: সামান্তা শারমিন

‘সংবিধান পরিবর্তনের জন্য তরুণ ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়েছে। গণপরিষদের মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব।’
টিবিএস রিপোর্ট
29 March, 2025, 06:35 pm
Last modified: 29 March, 2025, 06:40 pm
ছবি: টিবিএস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, আগস্ট মাসে এক দফা দাবি জানানোর সময়ই ছাত্র-জনতা জানিয়ে দিয়েছে, বর্তমান সংবিধান 'জনবিরোধী'।

তিনি বলেন, 'কিছু পক্ষ সংবিধানসহ সব ব্যবস্থা আগের মতোই রাখতে চায়। তবে আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, গত ৩ আগস্ট ১ দফা ঘোষণার মাধ্যমে ছাত্র-জনতা জানিয়ে দিয়েছে, এই সংবিধান পুনর্লিখন করতে হবে — এটি জনবিরোধী সংবিধান।'

শনিবার (২৯ মার্চ) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলা শহরের ফ্যাশন স্কয়ারে জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে 'ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন' শীর্ষক এক পথসভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের সংবিধান পরিবর্তন না হলে এদেশের মানুষের স্থায়ী পরিবর্তন সম্ভব নয় বলে উল্লেখ করেন এনসিপির এ সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

'বাংলাদেশের পুনর্গঠনের যে প্রস্তাব এসেছে, তা ছাত্র জনতা সফল করবেই। দেশের একটি নতুন সংবিধান প্রয়োজন, কারণ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, দারিদ্র্য ও অসহায়ত্ব — সবকিছু সংবিধান থেকে শুরু হয়,' বলেন তিনি।

তিনি বলেন, 'সংবিধান পরিবর্তনের জন্য তরুণ ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়েছে। গণপরিষদের মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব।'

তিনি আরও বলেন, অনেকে গণপরিষদ নির্বাচন সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন। 'অথচ ১৯৭০ সালে, যখন আধুনিক প্রযুক্তি ছিল না, তখনও বাংলাদেশে গণপরিষদ নির্বাচন হয়েছিল। এখন আধুনিক যুগে কেন মানুষ গণপরিষদ নির্বাচন বুঝবে না? তারা কি আমাদের অপমান করতে চায়?'

'এই অপমানের জবাব আমরা দেব,' বলেন সামান্তা শারমিন। 'গণপরিষদের মাধ্যমেই সংবিধান পরিবর্তন এবং ফ্যাসিস্ট কাঠামো বিলোপ করা হবে।'

পথসভায় উপস্থিত মানুষদের উদ্দেশে সামান্তা শারমিন বলেন, 'জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আপনাদের পাশে থাকতে চায়, ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে যেতে চায়। আমরা আপনাদের কথা তুলে ধরব।'

তিনি বলেন, 'চাঁদাবাজির মাধ্যমে একটি মহল সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। আমরা এসবের পরিবর্তন চাই। তরুণ ছাত্র-জনতাই পার্লামেন্টে গিয়ে অন্যায়কারীদের শাসন করবে।'

পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, যুগ্ম মুখ্য সংগঠক এস.এম. শাহরিয়ার, কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলামসহ স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

সামান্তা শারমিন / এনসিপি / সংবিধান / সংবিধান সংস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম
  • বাজেটে বাস্তব ঘাটতি সাড়ে ৪ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে: এনসিপি
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]