ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমার যেন মৃত্যুপুরী
দুই দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের সম্মুখীন হল মিয়ানমার। ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে দেশটিতে অন্তত ৬৯৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জান্তা সরকার। আহতের প্রায় ১৭শ। আর প্রতিবেশী দেশ থাইল্যান্ডে অন্তত ৯ জনের প্রাণহানির কথা জানিয়েছে আলজাজিরা।
