Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারের হাসপাতালে আহতদের ঢল

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
28 March, 2025, 05:25 pm
Last modified: 28 March, 2025, 06:02 pm

Related News

  • স্বাস্থ্যখাতে বড় রূপান্তর: নারী ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতালের পরিকল্পনা সরকারের 
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প
  • আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪  

ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারের হাসপাতালে আহতদের ঢল

এ সময় মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইং হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।
টিবিএস রিপোর্ট
28 March, 2025, 05:25 pm
Last modified: 28 March, 2025, 06:02 pm
নেপিদোর একটি হাসপাতালে ভূমিকম্পে আহতা ভিড় করেন। ছবি: এএফপি

শুক্রবার (২৮ মার্চ) মিয়ানমারে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি এতে শত শত মানুষ আহত হয়েছেন।

ব্যাংকক পোস্টের প্রতিবেদন অনুসারে, মিয়ানমারের রাজধানী নেপিদোর ১ হাজার শয্যা বিশিষ্ট একটি হাসপাতালের জরুরি বিভাগের সামনে আহতদের দীর্ঘ সারি দেখা গেছে। শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর আহতরা যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, কেউ আবার প্রবল ঝাঁকুনির পর হতভম্ব হয়ে পড়েছিলেন।

গাড়ি, পিকআপ ট্রাক ও স্ট্রেচারে করে একের পর এক আহতদের হাসপাতালে আনা হয়। অনেকের শরীর রক্তাক্ত ও ধুলোয় ঢাকা ছিল।

ভূমিকম্পে হাসপাতালের কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৩০ সেকেন্ড ধরে প্রচণ্ড কম্পনের ফলে সড়কের পিচ ফেটে গেছে। হাসপাতালের জরুরি বিভাগও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের প্রবেশপথের ছাদ একটি গাড়ির উপর ধসে পড়ে।

আরও পড়ুন: ভূমিকম্পে যেভাবে ধসে পড়লো ব্যাংককের নির্মাণাধীন উচ্চ ভবন

এক চিকিৎসক জানান, 'অনেক আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হচ্ছে। আমি আগে কখনো এমন কিছু দেখিনি। আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। আমি ভীষণ ক্লান্ত।'

আহতদের অনেকে ব্যথায় চিৎকার করছিলেন, কেউ আবার নিস্তব্ধ হয়ে পড়েছিলেন। পাশে থাকা স্বজনরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। আহতদের হাতে স্যালাইন ঝুলছিল।

নিরাপত্তা কর্মকর্তারা জানান, 'শত শত আহত ব্যক্তি এখানে আসছেন... কিন্তু হাসপাতালের জরুরি ভবনটিও ধসে পড়েছে।'

মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইং হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।

আরও পড়ুন: মিয়ানমারে ভূমিকম্প: ৬ অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা

রাজধানী নেপিদো থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে, সাগাইং শহরের উত্তর-পশ্চিমে শুক্রবার বিকেলে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। কয়েক মিনিট পরই একই এলাকায় ৬ দশমিক ৪ মাত্রার একটি আফটারশক অনুভূত হয়।

ভবনগুলোর ভেতরে থাকা মানুষজন আতঙ্কে বাইরে ছুটে আসেন। অনেকে কাঁপছিলেন, কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। তারা ব্যাকুল হয়ে পরিবারের সদস্যদের ফোন করে খোঁজ নেওয়ার চেষ্টা করছিলেন।

শক্তিশালী ভূমিকম্পের তীব্রতা প্রতিবেশী চীন ও থাইল্যান্ডেও অনুভূত হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ভবনগুলো প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। ব্যাং সু জেলার উপ-পুলিশ প্রধান লেফটেন্যান্ট কর্নেল ওরাপাত সুকথাই জানান, একটি ৩০ তলা নির্মাণাধীন ভবন ধসে পড়ার পর তিনি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের আর্তনাদ শুনতে পান।

'আমি শুনতে পাচ্ছিলাম, কেউ চিৎকার করে বলছে— 'আমাকে বাঁচান', বলেন তিনি।

তিনি আরও বলেন, 'আমরা ধারণা করছি, শত শত মানুষ আহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি। আমি আশঙ্কা করছি, অনেক প্রাণহানি ঘটেছে। এমন বিধ্বংসী ভূমিকম্প আমরা আগে কখনো দেখিনি।'

ব্যাংককের বাসিন্দারা ভূমিকম্পের সঙ্গে পরিচিত হলেও শুক্রবারের ভূমিকম্পটি অনেকের জন্যই ছিল অপ্রত্যাশিত।
 

Related Topics

টপ নিউজ

মিয়ানমার / ভূমিকম্প / আহত / হাসপাতাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • স্বাস্থ্যখাতে বড় রূপান্তর: নারী ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতালের পরিকল্পনা সরকারের 
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প
  • আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪  

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]