Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের

খেলা

টিবিএস রিপোর্ট
24 March, 2025, 07:35 pm
Last modified: 24 March, 2025, 07:40 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের

তামিম যখন জীবন যুদ্ধে, তার দল মোহামেডান স্পোর্টিং ক্লাব তখন মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে লড়ছে। মন খারাপের দিনে দাপুটে মোহামেডানের দেখা মেলে, ম্যাচসেরা মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। 
টিবিএস রিপোর্ট
24 March, 2025, 07:35 pm
Last modified: 24 March, 2025, 07:40 pm

টস করলেও মাঠে নামা হলো না, খেলা ফেলে ছুটতে হলো হাসপাতালে। কেবল হাসপাতালে ছোটাই নয়, বুকে তীব্র ব্যথা নিয়ে দ্বিতীয়বার মাঠে যাওয়ার পথে তামিম ইকবাল হয়ে গেলেন অবচেতন। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় হার্ট অ্যাটাক হয়েছে তার। দ্রুততার সঙ্গে দেশসেরা ব্যাটসম্যানের হার্টে রিং পরানো হয়। তামিম যখন জীবন যুদ্ধে, তার দল মোহামেডান স্পোর্টিং ক্লাব তখন মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে লড়ছে। মন খারাপের দিনে দাপুটে মোহামেডানের দেখা মেলে, মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। 

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে সোমবার বিকেএসপির তিন মাঠে শাইনপুকুরকে ৭ উইকেটে হারিয়ে মোহামেডান। আট ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে শিরোপা প্রত্যাশ দলটি। সমান ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ দল প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে গাজী গ্রুপ ক্রিকেটার্স।  

টস জিতে আগে ব্যাটিং করেত নামে শাইনপুকুর। মোহামেডানের তিন স্পিনার নাসুম আহমেদ, তাইজুল ইসলাম ও মিরাজের দারুণ বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি তারা। অধিনায়ক রায়হান রহমান ও  শরিফুল ইসলামের হাফ সেঞ্চুরিতে ২২৩ রান তোলে শাইনপুকুর, এক বল আগে অলআউট হয় দলটি। জবাবে রনি তালুকদারের হাফ সেঞ্চুরি ও ম্যাচসেরা মিরাজের সেঞ্চুরিতে ৪৬ বল হাতে রেখে জয় তুলে নেয় মোহামেডান। 

লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় মোহামেডান। ইনিংস উদ্বোধন করতে নেমে ১৬৪ রানের জুটি গড়েন রনি ও মিরাজ। ৮৬ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৬১ রান করেন রনি। লিস্ট 'এ; ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেওয়া মিরাজ ৮৬ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ১০৩ রান করেন। মাহিদুল ইসলাম অঙ্কন ২৭ ও মোহাম্মদ সাইফউদ্দিন অপরাজিত ১৮ রান করেন। শাইনপুকুরের রাহিম আহমেদ ২টি উইকেট নেন। 

এর আগে ব্যাটিং করা শাইনপুকুরের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন অধিনায়ক রায়হান। ১০৭ বলে ৪টি চারে ৭৭ রান করেন তিনি। শেষ দিকে ৬৯ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৫৭ রান করেন ডানহাতি অফ স্পিনার শরিফুল। অনিক সরকার সেতু ২২ ও রানা শেখ ১৬ রান করেন। মোহামেডানের তাইজুল সর্বোচ্চ ৩টি উইকেট নেন। সেঞ্চুরির আগে বল হাতেও দারুণ করেন মিরাজ, ১০ ওভারে ৩৩ রানে নেন ২ উইকেট। নাসুম ও সাইউফদ্দিনও ২টি করে উইকেট পান। 

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / মেহেদী হাসান মিরাজ / মোহামেডান স্পোর্টিং ক্লাব / ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]