Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
বিদেশি ঋণ: ৮ মাসে পরিশোধ বেড়েছে ২৯.৯ শতাংশ, প্রতিশ্রুতি ৬৭.৩ শতাংশ কমেছে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
24 March, 2025, 04:55 pm
Last modified: 24 March, 2025, 05:20 pm

Related News

  • বাংলাদেশের নতুন বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা বাস্তবায়ন ঝুঁকিতে: ফিচ রেটিংস
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
  • এডিবির ঋণ ছাড়ে গ্রস রিজার্ভ বেড়ে ৩১.০৮ বিলিয়ন ডলার
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধ-পূর্ব তথ্যের ওপর ভিত্তি করে ২০২৬-২৭ অর্থবছরের ভর্তুকি, ঋণ পরিশোধের প্রাক্কলন

বিদেশি ঋণ: ৮ মাসে পরিশোধ বেড়েছে ২৯.৯ শতাংশ, প্রতিশ্রুতি ৬৭.৩ শতাংশ কমেছে

মূলত ঋণ পরিশোধের চাপ সামলাতে সরকার নতুন ঋণ কম নেওয়ার কৌশল নিয়েছে।
টিবিএস রিপোর্ট
24 March, 2025, 04:55 pm
Last modified: 24 March, 2025, 05:20 pm
ইলাস্ট্রেশন: ফ্রিপিক

চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে কমেছে উন্নয়ন সহযোগীদের অর্থছাড় ও প্রতিশ্রুতি। একই সময়ে সরকারের বৈদেশিক ঋণ পরিশোধ বেড়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি ) তথ্য অনুযায়ী, জুলাই–ফেব্রুয়ারি সময়ে উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি কমেছে ৬৭.৩ শতাংশ। এসময় অর্থছাড় ১৭.৩ শতাংশ কমলেও— ঋণ পরিশোধ বেড়েছে ২৯.৯ শতাংশ।

আজ সোমবার (২৪ মার্চ) প্রকাশিত ইআরডির হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রতিশ্রুতি এসেছে ২.৩৫ বিলিয়ন ডলার, যা এর আগের অর্থবছরের একই সময়ে ছিল ৭.২০ বিলিয়ন ডলার।

প্রথম ৮ মাস সময়ে উন্নয়ন সহযোগীরা ছাড় করেছে ৪.১৩ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে অর্থছাড়ের পরিমাণ ছিল ৪.৯৯ বিলিয়ন ডলার।

অন্যদিকে গত অর্থবছরের জুলাই ফেব্রুয়ারি সময়ে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের পরিশোধ করেছিল ২.০৩ বিলিয়ন ডলার, যা চলতি অর্থবছরের একই সময়ে বেড়ে দাঁড়িয়েছে ২.৬৩৬ বিলিয়ন ডলার।

একই সময়ে ঋণের আসল পরিশোধ ১.২২৪ বিলিয়ন থেকে বেড়ে ১.৯৬২ বিলিয়ন ডলার হয়েছে। আর সুদ পরিশোধ ৮০৫.৯৫ মিলিয়ন থেকে বেড়ে হয়েছে ৯৪৪ মিলিয়ন ডলার।

ইআরডির কর্মকর্তারা জানান, অন্তবর্তীকালীন সরকারের মধ্য-মেয়াদি ঋণ কৌশলে বৈদেশিক ঋণ কম নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ কারণে উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি কমেছে। উন্নয়ন সহযোগীরা গত অর্থবছরের চেয়ে বেশি ঋণ দিতে আগ্রহ দেখালেও এক্ষেত্রে ঋণ নেওয়ার আগ্রহ কম সরকারের। শুধুমাত্র জরুরি বাজেট সহায়তা ও কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পে সরকার ঋণ নিবে। এর ফলে ঋণ চুক্তিও হচ্ছে ধীর গতিতে। যার প্রভাবে ঋণের প্রতিশ্রুতি কমেছে।

কর্মকর্তারা আরো জানান, মূলত ঋণ পরিশোধের চাপ সামলাতে সরকার নতুন ঋণ কম নেওয়ার কৌশল নিয়েছে। এরই মধ্যে অনেক প্রকল্পের জন্য নেওয়া ঋণের গ্রেস পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরিশোধের চাপ আরো বাড়বে। আর এই চাপ কমাতেই বৈদেশিক ঋণ কম নেওয়ার কৌশল নিয়েছে সরকার।

তাঁরা আরও বলেছেন, ঋণ পরিশোধের চাপ কমাতে প্রতিশ্রুতি কমানোর সাথেসাথে পাইপলাইনে থাকা ঋণ ছাড়ের ওপর গুরুত্বারোপ করেছে সরকার। যদিও বর্তমান দেশের পরিস্থিতির কারণে অর্থছাড়ের খুব বেশি সুফল পাওয়া যাচ্ছে না।

Related Topics

টপ নিউজ

বৈদেশিক ঋণ / অর্থছাড় / ঋণ পরিশোধ / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • বাংলাদেশের নতুন বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা বাস্তবায়ন ঝুঁকিতে: ফিচ রেটিংস
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
  • এডিবির ঋণ ছাড়ে গ্রস রিজার্ভ বেড়ে ৩১.০৮ বিলিয়ন ডলার
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধ-পূর্ব তথ্যের ওপর ভিত্তি করে ২০২৬-২৭ অর্থবছরের ভর্তুকি, ঋণ পরিশোধের প্রাক্কলন

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]