Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
সুন্দরবনের শাপলার বিলে থেমে থেমে আগুন জ্বলছে, নতুন তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 March, 2025, 12:10 pm
Last modified: 24 March, 2025, 12:37 pm

Related News

  • চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক
  • ব্যাংককের বারে ভয়াবহ আগুন, অন্তত ২৭ জনের মৃত্যু, আশঙ্কাজনক ৮
  • বনের রানি বনে ফিরে গেল
  • চকবাজারে সাততলা ভবনের তৃতীয় তলার দোকানে আগুন নিয়ন্ত্রণে
  • রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, ২ জনের মৃত্যু

সুন্দরবনের শাপলার বিলে থেমে থেমে আগুন জ্বলছে, নতুন তদন্ত কমিটি গঠন

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দিপন চন্দ্র দাসকে প্রধান করে তিন সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 
টিবিএস রিপোর্ট
24 March, 2025, 12:10 pm
Last modified: 24 March, 2025, 12:37 pm
ছবি: টিবিএস

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলারবিল এলাকায় লাগা নতুন আগুন থেমে থেমে জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস ও বন বিভাগ। তবে পানির উৎস দূরে থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে তাদের। নদীতে জোয়ার থাকলে পানি তুলে তা ছিটিয়ে আগুন নেভানোর কাজ চলছে।

এদিকে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দিপন চন্দ্র দাসকে প্রধান করে তিন সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

এর আগে, চলমান আগুনের ঘটনা তদন্তে আরও একটি কমিটি গঠন করা হয়েছিল।

ফায়ার সার্ভিসের খুলনা ও বাগেরহাটের দশটি ইউনিট রোববার রাত ৯টা থেকে আগুন নেভানোর কাজে যুক্ত হয়। মরা ভোলা নদী থেকে জোয়ারের পানি তুলে পাম্পের মাধ্যমে ছিটানো হচ্ছে। পাশাপাশি বন বিভাগের নিজস্ব সেচপাম্প দিয়েও পানি ছিটানো হচ্ছে। আগুনের বিস্তার ঠেকাতে কেটে দেওয়া হয়েছে আশপাশে ফায়ার লাইন।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (এডি) আবু বকর জামান বলেন, "রাতভর আমরা পানি ছিটানোর কাজ চালিয়েছি। সোমবার সকালে জোয়ার শুরু হওয়ার পর আবারও কাজ শুরু হয়েছে। যেসব স্থানে ধোঁয়া ও আগুনের কুন্ডলি দেখা যাচ্ছে, সেসব স্থানে পানি দেওয়া হচ্ছে। বন বিভাগও তাদের নিজস্ব পাম্প দিয়ে কাজ করছে।"

আগুন নিয়ন্ত্রণে রাখার সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

বন অধিদপ্তরের খুলনা বিভাগীয় বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন, "আগুন থেমে থেমে জ্বলছে। তীব্রতা তুলনামূলক বেশি হওয়ায় এবং পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। জোয়ারের পানির ওপর নির্ভর করেই কাজ করতে হচ্ছে। এখনো বলা যাচ্ছে না কখন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।"

তিনি আরও জানান, নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে আগে থেকেই ফায়ার লাইন কেটে রাখা হয়েছে। আপাতত আগুন নির্দিষ্ট সীমার মধ্যে রয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে শাপলারবিল এলাকায় আগুন দেখতে পান বনকর্মীরা। পরে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়।

Related Topics

টপ নিউজ

সুন্দরবনে আগুন / সুন্দরবন / অগ্নিকাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক
  • ব্যাংককের বারে ভয়াবহ আগুন, অন্তত ২৭ জনের মৃত্যু, আশঙ্কাজনক ৮
  • বনের রানি বনে ফিরে গেল
  • চকবাজারে সাততলা ভবনের তৃতীয় তলার দোকানে আগুন নিয়ন্ত্রণে
  • রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, ২ জনের মৃত্যু

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]