Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
জুলাই-ফেব্রুয়ারিতে রাজস্ব আদায় বাড়লেও লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি ৫৮ হাজার কোটি টাকা 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
24 March, 2025, 09:25 am
Last modified: 24 March, 2025, 09:24 am

Related News

  • বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • ব্যবসার খরচ কমাতে স্থানীয় সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হতে পারে  
  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

জুলাই-ফেব্রুয়ারিতে রাজস্ব আদায় বাড়লেও লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি ৫৮ হাজার কোটি টাকা 

টিবিএস রিপোর্ট
24 March, 2025, 09:25 am
Last modified: 24 March, 2025, 09:24 am
ছবি: টিবিএস

সাম্প্রতিক মাসগুলোতে রাজস্ব আদায়ে গতি ফিরছে। এর ফলে চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ২ শতাংশ বেড়েছে। 

অবশ্য তা স্বত্বেও গত আট মাসে ২.৮০ লাখ কোটি টাকার লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় কম হয়েছে ৫৮ হাজার কোটি টাকার বেশি। 

এনবিআরের তথ্য অনুযায়ী, জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ২ লাখ ২১ হাজার ৮১৭  টাকা। আর এর আগের অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৯৭১ কোাটি টাকা। অর্থাৎ আলোচ্য সময়ে প্রায় ৪ হাজার কোটি টাকার বাড়তি রাজস্ব আদায় হয়েছে। 

এনবিআরের তথ্য বলছে, ডিসেম্বর থেকে টানা তিন মাস রাজস্ব আদায়ে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। 

এদিকে রাজস্ব আদায়ে মাঠ পর্যায়ের পরিস্থিতি জানতে রোববার (২৩ মার্চ) এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান আয়কর বিভাগের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন। সভায় আয়কর আদায় বাড়াতে কর জাল সম্প্রসারণের নির্দেশ দেওয়া হয়েছে। 

সভায় উপস্থিত একজন কমিশনার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল আর ইনকাম ট্যাক্স ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন কমিশনারেটের বাইরেও সব আয়কর কমিশনারেটে আলাদা গোয়েন্দা ইউনিট তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে আয়কর ফাঁকিবাজদের বিষয়ে তথ্য পাওয়া যায়।'

'এর ভিত্তিতে অভিযান চালানোর মাধ্যকে করফাঁকি কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে,' বলেন তিনি। 

এনবিআরের তথ্য অনুসারে, ফেব্রুয়ারি মাসে রাজস্ব আদায় বেড়েছে প্রায় ১ শতাংশ, যা এর আগের মাস জানুয়ারিতে ছিল প্রায় ৭ শতাংশ। 

তবে একজন কর্মকর্তা বলেন, 'লক্ষ্যমত্রার তুলনায় রাজস্ব আদায়ে বড় গ্যাপ দেখা যাওয়ার মূল কারণ হলো ঢালাওভাবে রাজস্বের লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হয়েছিল বিগত সরকারের সময়ে। এনবিআরের সক্ষমতা বা অর্থনীতির বাস্তবতা বিচেনায় ওই লক্ষ্যমাত্রা নেওয়া হয়নি।'

এর আগে গত শনিবারও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের এক সভায় এনবিআর চেয়ারম্যান বলেছিলেন, কোনো ধরণের গবেষণা ছাড়াই রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

এনবিআরের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে আমদানি কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট)  আদায় কমেছে যথাক্রমে ৫.২৩ শতাংশ ও ০.১৩ শতাংশ। অন্যদিকে আয়কর আদায় বেড়েছে যথাক্রমে ৭.৭৮ শতাংশ। 

অন্যাদিকে গত আট মাসে আমদানি কর আদায় কমেছে ১.৩০ শতাংশ। একই সময়ে ভ্যাট ও আয়কর আদায় বেড়েছে যথাক্রমে ২.২১ শতাংশ ও ৪.০৯ শতাংশ।

Related Topics

টপ নিউজ

রাজস্ব / রাজস্ব আদায় / রাজস্ব লক্ষ্যমাত্রা / এনবিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • ব্যবসার খরচ কমাতে স্থানীয় সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হতে পারে  
  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]