Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
সারজিস বা হাসনাত দুজনের একজন মিথ্যা বলছেন: সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে হান্নান মাসুদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 March, 2025, 02:45 pm
Last modified: 23 March, 2025, 04:22 pm

Related News

  • হাসনাত যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে রিসিভ করেছে আমার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে: সারজিস
  • হাসনাতের বক্তব্য ‘হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার’: নেত্র নিউজকে সেনাসদর
  • ১১ মার্চ ক্যান্টনমেন্টে এক বৈঠকে আসন সমঝোতা, আ.লীগকে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়: হাসনাত

সারজিস বা হাসনাত দুজনের একজন মিথ্যা বলছেন: সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে হান্নান মাসুদ

টিবিএস রিপোর্ট
23 March, 2025, 02:45 pm
Last modified: 23 March, 2025, 04:22 pm
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই মুখ্য সংগঠক সারজিস আলম বা হাসনাত আবদুল্লাহর যেকোনো একজন মিথ্যা বলছেন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ। 

ক্যান্টনমেন্টে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত আব্দুল্লাহর দেওয়া পোস্টের বিষয়ে কিছুটা দ্বিমত জানিয়ে রোববার (২৩ মার্চ) ফেসবুকে একটি পোস্ট করেন সারজিস আলম। ওই পোস্টের কমেন্টবক্সেই এই মন্তব্য করেন হান্নান মাসুদ।

সারজিসের এই স্ট্যাটাসের পর থেকেই নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই সেই পোস্টে মন্তব্য করছেন। 

হাসনাত যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে রিসিভ করেছে আমার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে: সারজিস

ওই পোস্টের মন্তব্যের ঘরে হান্নান মাসুদ লিখেছেন: 'এসব কি ভাই!! পাবলিকলিই বলছি- দুইজনের একজন মিথ্যে বলছেন। এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন, এবং তা পাবলিক করে এনসিপিকেই বিতর্কিত করছেন। মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে, তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করার কাদের এজেন্ডা!!! সরি আর চুপ থাকতে পারলাম না।'

উল্লেখ্য, শুক্রবার হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন, ১১ মার্চ ক্যান্টনমেন্টে এক বৈঠকে আসন সমঝোতা ও আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়। তিনি লেখেন: 'কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে, "রিফাইন্ড আওয়ামী লীগ" নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের।'

হাসনাতের বক্তব্য ‘হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার’: নেত্র নিউজকে সেনাসদর

এই পোস্টের প্রতিক্রিয়ায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম আরেক পোস্টে বলেন, 'মানুষ হিসেবে যেকোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে একেকজন একেকভাবে অবজার্ভ করে। হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে আমার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে।'

এদিকে গতকাল এক ইফতার মাহফিলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, হাসনাত আবদুল্লাহর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি। একে শিষ্টাচারবর্জিত বলে মন্তব্য করেন তিনি। 

১১ মার্চ ক্যান্টনমেন্টে এক বৈঠকে আসন সমঝোতা, আ.লীগকে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়: হাসনাত

নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, 'হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রের যে বিভিন্ন কমিটির সঙ্গে মিটিং করেছেন,  তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি। আমরা মনে করি এটা শিষ্টাচারবর্জিত স্ট্যাটাস হয়েছে। রাষ্ট্রের বিভিন্ন ফাংশনারি আছে। আমরা দেখছি ক্যান্টমেন্টের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করছেন, এই ধরনেরর হস্তক্ষেপ কাম্য নয় আমাদের কাছে। রাজনৈতিক সিদ্ধান্তগুলো রাজনৈতিক ব্যক্তিবর্গ নেবেন। সেখানে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ জড়িত না হওয়ার জন্য আমরা অনুরোধ করছি।'

Related Topics

টপ নিউজ

এনসিপি / আব্দুল হান্নান মাসুদ / হাসনাত আবদুল্লাহ / সারজিস আলম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • ছবি: সংগৃহীত
    ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • ছবি: সংগৃহীত
    ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
    চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

Related News

  • হাসনাত যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে রিসিভ করেছে আমার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে: সারজিস
  • হাসনাতের বক্তব্য ‘হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার’: নেত্র নিউজকে সেনাসদর
  • ১১ মার্চ ক্যান্টনমেন্টে এক বৈঠকে আসন সমঝোতা, আ.লীগকে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়: হাসনাত

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

4
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

5
ছবি: সংগৃহীত
খেলা

ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি

6
চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
অর্থনীতি

চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]