গণমাধ্যমের মালিক কোন পদ্ধতিতে হয় আমরা জানি না: গণমাধ্যম সংস্কার কমিশন
গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে। কোন পদ্ধতিতে কেউ গণমাধ্যমের মালিক হন তা জানেন না বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। ২২ মার্চ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
