Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
পরীক্ষায় পাশ, বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
20 March, 2025, 12:15 pm
Last modified: 20 March, 2025, 12:41 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

পরীক্ষায় পাশ, বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন সাকিব

গত বছরের সেপ্টেম্বর মাসে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সমারসেটের বিপক্ষে খেলতে গিয়ে সাকিবের বোলিং অ্যাকশন প্রথম প্রশ্নের মুখে পড়ে। নিরপেক্ষ মূল্যায়নের পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে।
টিবিএস রিপোর্ট
20 March, 2025, 12:15 pm
Last modified: 20 March, 2025, 12:41 pm

সব ধরনের ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন সাকিব আল হাসান। বাংলাদেশি এই অলরাউন্ডার তার সর্বশেষ বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করায় সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেটে আবারও বোলিং করতে পারবেন। কয়েক মাস স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলার পর, তিনি এখন আবার তার অলরাউন্ডার ভূমিকায় ফিরতে পারবেন।

ক্রিকবাজের কাছে বিষয়টি নিশ্চিত করে সাকিব আবারও বোলিং করার অনুমতি পাওয়ার সন্তুষ্টি প্রকাশ করেছেন।

 তিনি বলেন, "খবরটি সঠিক (বোলিং পরীক্ষায় পাশ করার ব্যাপারে) এবং আমি আবার বোলিং করার অনুমতি পেয়েছি।"

গত বছরের সেপ্টেম্বর মাসে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সমারসেটের বিপক্ষে খেলতে গিয়ে সাকিবের বোলিং অ্যাকশন প্রথম প্রশ্নের মুখে পড়ে। নিরপেক্ষ মূল্যায়নের পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে। ফলে বোলিং করায় নিষেধাজ্ঞা পান তিনি।  

আইসিসি অনুমোদিত ল্যাবে পরীক্ষার সময় সাকিবের বোলিং অ্যাকশনে কিছু ত্রুটি পাওয়া যায়। ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিযোগিতাগুলোর বাইরে তার বোলিং নিষিদ্ধ করা হয়। ডিসেম্বরের পরবর্তী পরীক্ষায়ও ত্রুটি পাওয়া যায়। যার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে তার পক্ষে বোলিং শুরু করা সম্ভব হয়নি।

তবে, দ্রুত ফিরে আসার পরিবর্তে সাকিব তার অ্যাকশন ঠিক করার চেষ্টা করেছেন। এই মাসের শুরুতে ইংল্যান্ডে আরেকটি পরীক্ষা দেন এবং এবার তিনি বোলিং করার অনুমতি পান। ৮৬০টি স্বীকৃত ম্যাচে ১,২৪৭টি উইকেট নেয়া এই অভিজ্ঞ খেলোয়াড় এখন আবার বোলিং করতে পারবেন।

কাউন্টি খেলার পর সাকিব ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের হয়ে দুটি টেস্ট খেলেন। নভেম্বরে তিনি আবু ধাবি টি-১০ লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলেন এবং পরে শ্রীলংকায় আরেকটি টি-১০ টুর্নামেন্টে অংশ নেন। ওই সময়েই তার বোলিং নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। ফলে তাকে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলতে হয়েছিল। এরপর তিনি কোনো স্বীকৃত ক্রিকেটে অংশগ্রহণ করেননি।

অক্টোবরে বাংলাদেশে ফিরেই একটি বিদায়ী টেস্ট খেলার কথা ছিল তার। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটি বাতিল হয়ে যায়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক সংসদ সদস্য সাকিব আলা হাসান দেশের বাইরে রয়েছেন। গত মাসে তার বোলিং নিষেধাজ্ঞার কারণে তাকে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকেও বাদ দেয়া হয়।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বোলিং নিষেধাজ্ঞা / বোলিং অ্যাকশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]