Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
ছাত্রলীগ নেতা শামীম মোল্লা হত্যাকাণ্ড: অভিযুক্ত শিক্ষার্থীদের ৬ মাসের জন্য বহিষ্কার 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 March, 2025, 11:25 am
Last modified: 18 March, 2025, 11:27 am

Related News

  • জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য মোতালেব হত্যা, আসামি আলী আকবর গ্রেপ্তার
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি

ছাত্রলীগ নেতা শামীম মোল্লা হত্যাকাণ্ড: অভিযুক্ত শিক্ষার্থীদের ৬ মাসের জন্য বহিষ্কার 

আগের সিন্ডিকেট সভাতেই (গত বছরের ১৯ সেপ্টেম্বর) অভিযুক্তদের সাময়িক বহিষ্কার করা হয়। তখন থেকে ৬ মাস হিসাব করলে আগামীকাল (১৯ মার্চ) তাদের বিরুদ্ধে করা ৬ মাসের বহিষ্কারাদেশ শেষ হবে। 
টিবিএস রিপোর্ট
18 March, 2025, 11:25 am
Last modified: 18 March, 2025, 11:27 am
সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ। ছবি: ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া

গণপিটুনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় জড়িত ৮ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ আগামীকাল বুধবার অভিযুক্তদের ৬ মাসের জন্য বহিষ্কারের মেয়াদ শেষ হচ্ছে।

গতকাল সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত ৩টায় সিন্ডিকেট সভা শেষে নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য এই তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, শামীম মোল্লা হত্যার ঘটনায় আগে সাময়িক বহিষ্কৃতদের ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এই ঘটনায় নতুন করে আরো একজন শাস্তির আওতায় আসতে পারে। এর পাশাপাশি মামলার দণ্ডবিধি কেন ৩০৪ এর বদলে ৩০২ করা হলো এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেট সভায়। 

তিনি আরও জানান, বহিষ্কৃত শিক্ষার্থীদের আগের সিন্ডিকেট সভাতেই (গত বছরের ১৯ সেপ্টেম্বর) সাময়িক বহিষ্কার করা হয়। তখন থেকে ৬ মাস হিসাব করলে আগামীকাল (১৯ মার্চ) তাদের বিরুদ্ধে করা ৬ মাসের বহিষ্কারাদেশ শেষ হবে। 

এই ঘটনায় বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন সরকার ও রাজনীতি বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী রাজু হাসান রাজন,  একই বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী রাজু আহমেদ,  ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো: মাহমুদুল হাসান রায়হান, ইতিহাস বিভাগের ৪৪ তম ব্যাচের শিক্ষার্থী জোবায়ের আহমেদ, ইংরেজি বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী হামিদুল্লাহ সালমান ,  ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী মো: আতিকুজ্জামান আতিক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭ তম শিক্ষার্থী সোহাগ মিয়া ও  বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী আহসান লাবিব।  

উল্লেখ্য, ১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার সম্পৃক্ততা জেরে গত বছরের ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেইট (প্রান্তিক গেইট) এলাকায় একদল শিক্ষার্থী শামীম মোল্লাকে গণপিটুনি দেয়। পরে তাকে নিরাপত্তা শাখায় নিয়ে আসা হলে সেখানে দফা দফায় মারধরের ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে তাকে পুলিশে সোপর্দ করা হলে সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এই ঘটনায় ৮ শিক্ষার্থীকে অভিযুক্ত করে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতবছরের ২০ সেপ্টেম্বর এই ৮ জনের নাম উল্লেখ করে আরও ২০/২৫ জনকে অজ্ঞাতনামা রেখে ৩০২ ধারায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে মামলার আসামি আতিকুজ্জামান আতিক ও মো. মাহমুদুল হাসান রায়হানকে আটক করে পুলিশ। এদের মধ্যে আতিক জামিনে মুক্তি পায় এবং রায়হান এখনো জেলে আছে।  

Related Topics

টপ নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / জাবি / শামীম মোল্লা / হত্যা / বহিষ্কার / অভিযুক্ত / ৬ মাস / সিন্ডিকেট সভা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য মোতালেব হত্যা, আসামি আলী আকবর গ্রেপ্তার
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]