Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
বিএসইসি’র সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত ও তার স্ত্রীর লকার খোলার অনুমতি পেল দুদক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 March, 2025, 03:10 pm
Last modified: 17 March, 2025, 03:10 pm

Related News

  • নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিএসইসি
  • গ্রিন বন্ডের বাজার শক্তিশালী করতে আইএমএফের সঙ্গে রোডম্যাপ নিয়ে বৈঠক বিএসইসি’র
  • বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া তথ্য প্রস্তুত করা হচ্ছে: দুদক 
  • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
  • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক

বিএসইসি’র সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত ও তার স্ত্রীর লকার খোলার অনুমতি পেল দুদক

তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের অংশ হিসেবে দুদককে রাজধানীর ধানমন্ডির মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে থাকা ওই লকার খোলার অনুমতি দেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
17 March, 2025, 03:10 pm
Last modified: 17 March, 2025, 03:10 pm
শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। ফাইল ছবি।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও তার স্ত্রী শেনিন রুবাইয়াতের একটি লকার খুলতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুমতি দিয়েছেন ঢাকার একটি আদালত।

তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের অংশ হিসেবে দুদককে রাজধানীর ধানমন্ডির মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে থাকা ওই লকার খোলার অনুমতি দেওয়া হয়েছে।

আজ সোমবার (১৭ মার্চ) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন দুদকের উপপরিচালক ও তদন্ত দলের প্রধান মাসুদুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের পক্ষে আদালতে আবেদন উপস্থাপন করেন পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

আবেদনে দুদকের কর্মকর্তা উল্লেখ করেন, ৬ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের সময় শিবলী রুবাইয়াতের কাছ থেকে তারা লকারে দম্পতির অবৈধ উপায়ে অর্জিত মূল্যবান গহনা রাখা আছে বলে জানতে পারেন।

আবেদনে বলা হয়, 'লকারটিতে অপরাধসংক্রান্ত গোপন নথিপত্রও রয়েছে। তাই দম্পতির বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে এটি খুলে পরিদর্শন করা প্রয়োজন।' 

এর আগে, ১৩ ফেব্রুয়ারি একই আদালত দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় শেনিন রুবাইয়াতসহ ১১ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

৩ কোটি ৭৬ লাখ ২৯ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে ৫ ফেব্রুয়ারি মামলা দায়ের করে দুদক।

এর আগে, ৪ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডি থেকে শিবলী রুবাইয়াতকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বাকি আসামিরা হলেন- মোনার্ক হোল্ডিং ইনকর্পোরেশনের চেয়ারম্যান জাবেদ এ. মতিন, ঝিন বাংলা ফেব্রিক্সের মালিক আরিফুল ইসলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এফএভিপি ইসরাত জাহান, ভাইস প্রেসিডেন্ট ও শাখার অপারেশন ম্যানেজার ইকবাল হোসেন ও ব্যাংকটির এসইভিপি, অডিট এন্ড ইন্সপেকশন ডিপার্টমেন্ট, ও সাবেক শাখা ব্যবস্থাপক সৈয়দ মাহবুব মোরশেদ।

এজাহার সূত্রে জানা যায়, ভুয়া বাড়ি ভাড়া চুক্তিনামা দেখিয়ে আসামি শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ১ কোটি ৯২ লাখ টাকা বা প্রায় ২ লাখ ২৬ হাজার ৩০৮ ইউএস ডলার ঘুস গ্রহণ করেন। এক্ষেত্রে জাভেদ এ. মতিন এর আমেরিকান নামসর্বস্ব মোনার্ক হোল্ডিং নামক কোম্পানির ব্যাংক হিসাব থেকে ৪টি ট্রানজেকশনের মাধ্যমে আসামি শিবলী রুবাইয়াত-উল-ইসলাম- এর ব্যক্তিগত ব্যাংক হিসাবে এ টাকা লেনদেন করেন।

এছাড়া, ভুয়া পণ্য বিক্রয় চুক্তি দেখিয়ে পণ্য রপ্তানির কৌশলে ১ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৮২০ টাকাসহ মোট ৩ কোটি ৭৬ লাখ ২৯ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে মামলায়।

বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে শেয়ারবাজার লুটপাটে সহায়তা করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার পাসপোর্ট বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত ২০২০ সালের ১৭ মে প্রথম দফায় বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নেন। পুনর্নিয়োগ পেয়ে ২০২৩ সালের ১৬ মে তিনি পুনরায় দায়িত্ব গ্রহণ করেন।  

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট তিনি বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে ফিরে যান।

Related Topics

টপ নিউজ

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম / দুদক / লকার / বিএসইসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
    দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

Related News

  • নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিএসইসি
  • গ্রিন বন্ডের বাজার শক্তিশালী করতে আইএমএফের সঙ্গে রোডম্যাপ নিয়ে বৈঠক বিএসইসি’র
  • বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া তথ্য প্রস্তুত করা হচ্ছে: দুদক 
  • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
  • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

5
দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
অর্থনীতি

দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]