Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
জাতীয় নির্বাচন: আন্তর্জাতিক মান অনুযায়ী বাংলাদেশকে অর্থায়ন ও কারিগরি সহায়তা দিতে প্রস্তুত ইইউ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 March, 2025, 05:15 pm
Last modified: 16 March, 2025, 05:24 pm

Related News

  • রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় আরও ১৪ মিলিয়ন ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

জাতীয় নির্বাচন: আন্তর্জাতিক মান অনুযায়ী বাংলাদেশকে অর্থায়ন ও কারিগরি সহায়তা দিতে প্রস্তুত ইইউ

মিলার বলেন, ইইউ’র সহায়তার মধ্যে আর্থিক অনুদান, কারিগরি দক্ষতা প্রদান এবং প্রয়োজনে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।
টিবিএস রিপোর্ট
16 March, 2025, 05:15 pm
Last modified: 16 March, 2025, 05:24 pm
রোববার(১৬ মার্চ) নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে দেখা করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। ছবি: টিবিএস

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সহায়তা দিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রস্তুত আছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।  

আজ (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।  

মিলার বলেন, ইইউ'র সহায়তার মধ্যে আর্থিক অনুদান, কারিগরি দক্ষতা প্রদান এবং প্রয়োজনে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।  

তিনি বলেন, 'এই সহায়তার অংশ হিসেবে উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক প্যাকেজ, আমাদের অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞান রয়েছে। এছাড়া, বাংলাদেশ সরকারের অনুরোধের ভিত্তিতে আমরা একটি নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তাবও দিয়েছি।'  

এটি বাংলাদেশে আসন্ন নির্বাচন প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে ইইউ'র দ্বিতীয় বৈঠক। মিলার বলেন, রাজনৈতিক এই পরিবর্তনের সময় বাংলাদেশকে সমর্থন দিতে ইইউ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।  

'ইইউ বাংলাদেশের একটি বিশ্বস্ত অংশীদার। আমরা অন্তর্বর্তী সরকারের সেই লক্ষ্যকে সমর্থন করি, যার মাধ্যমে তারা এমন নির্বাচন করতে চায় যা গত বছর বাংলাদেশি নাগরিকদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ,' বলেন তিনি।  

বৈঠক শেষে সিইসি নাসির সাংবাদিকদের জানান, ইইউ প্রতিনিধি দল বাজেটসহ নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছে।  

'আমরা তাদের বলেছি যে আমাদের কোনো আর্থিক সমস্যা নেই। সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেছে। তবে তারা অন্যান্যভাবে সহায়তা করতে চায়। তারা জানতে চেয়েছে আমাদের কী দরকার, আর আমরা বলেছি যে ইউএনডিপি ইতোমধ্যে এ বিষয়ে মূল্যায়ন করেছে,' বলেন তিনি।

সিইসি জানান, ইইউ আগামী মাসে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি কর্মশালা আয়োজনের পরিকল্পনা করেছে। কর্মশালায় ভোটার শিক্ষা, পোলিং এজেন্টদের প্রশিক্ষণ এবং স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে আলোচনা হবে।  

তিনি বলেন, 'তারা এমন একটি নির্বাচন দেখতে চায়, যা আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ হবে। আর সেটিই আমাদের লক্ষ্য—একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা। আমরা স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে এমন একটি পরিবেশ তৈরি করব, যেখানে প্রত্যেকে যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে।'

Related Topics

টপ নিউজ

নির্বাচন / নির্বাচন কমিশন' / ইউরোপীয় ইউনিয়ন / ইইউ প্রতিনিধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় আরও ১৪ মিলিয়ন ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]