আবরার হত্যাকাণ্ড: রায়ে ন্যায় বিচার পাননি বলে দাবি আসামিপক্ষের আইনজীবীর
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যামামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। ১৬ মার্চ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
