Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
বেলুচিস্তানে ট্রেনে হামলা: ‘বিভীষিকাময় অভিজ্ঞতা’র বর্ণনা দিলেন মুক্ত যাত্রীরা 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 March, 2025, 11:00 am
Last modified: 13 March, 2025, 11:12 am

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

বেলুচিস্তানে ট্রেনে হামলা: ‘বিভীষিকাময় অভিজ্ঞতা’র বর্ণনা দিলেন মুক্ত যাত্রীরা 

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ ট্রেনে হামলার ঘটনার ‘তীব্র নিন্দা’ জানিয়েছেন এবং অবশিষ্ট যাত্রীদের দ্রুত মুক্তির আহ্বান জানিয়েছেন।
টিবিএস ডেস্ক
13 March, 2025, 11:00 am
Last modified: 13 March, 2025, 11:12 am
মুক্ত হওয়া যাত্রীরা সেসময়ের বিভীষিকাময় অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। ছবি: ইপিএ

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জাফর এক্সপ্রেসের ঘটনাকে 'একটি বিভীষিকাময় দিন' বলে উল্লেখ করেছেন মুক্তি পাওয়া যাত্রীরা। 

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রেনের এক যাত্রী ইশাক নুর বলেন, "গুলি চলার সময় আমরা যেন নিঃশ্বাস বন্ধ করে রেখেছিলাম। কিছুক্ষণ পরে কী হবে আমরা জানতাম না।"

ট্রেনে থাকা ৪০০-এর বেশি যাত্রীর একজন ছিলেন ইশাক নুর। ট্রেনটি গত মঙ্গলবার কোয়েটা থেকে ছেড়ে পেশোয়ারে যাচ্ছিল। ওই ট্রেনে হামলা চালায় বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং যাত্রীদের জিম্মি করে রাখে। হামলায় এখন পর্যন্ত ট্রেনের চালকসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পাকিস্তান সেনাবাহিনী সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত  ৩০০ যাত্রীকে মুক্ত করা হয়েছে এবং সশস্ত্র গোষ্ঠীর ৩৩ জন সদস্য নিহত হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বাকি যাত্রীদের উদ্ধারে কয়েকশ সেনা মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ হেলিকপ্টার ও বিশেষ বাহিনীর সদস্যও মোতায়েন করেছে।

বিএলএ সতর্ক করেছে যে, জিম্মিদের উদ্ধারের চেষ্টা চালানো হলে 'গুরুতর পরিণতি' ভোগ করতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনে থাকা অন্তত ১০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন। তবে এখনও কতজন যাত্রী জিম্মি রয়েছেন, তা স্পষ্ট নয়। মুক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে এক ডজনের বেশি আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে।

নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, কিছু সশস্ত্র বিদ্রোহী ট্রেন ছেড়ে পার্শ্ববর্তী পার্বত্য এলাকায় চলে গেছে, সঙ্গে অজ্ঞাতসংখ্যক যাত্রীকেও নিয়ে গেছে।

অবশিষ্ট যাত্রীদের উদ্ধারে পাকিস্তান সেনাবাহিনী কয়েকশো সদস্য মোতয়েন করেছে। ছবি: রয়টার্স

বুধবার, কোয়েটা রেলস্টেশনে বহু কাঠের কফিন লোড হতে দেখেছে বিবিসি। এক রেলওয়ে কর্মকর্তা জানিয়েছেন, কফিনগুলো খালি এবং সম্ভাব্য হতাহতদের বহনের জন্য পাঠানো হচ্ছে।

কোয়েটা থেকে লাহোরে পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন মুহাম্মদ আশরাফ। ট্রেনে হামলা চালানো হলে, তিনি গভীর রাতে সেখান থেকে পালাতে সক্ষম হন।

তিনি বলেন, "যাত্রীদের মধ্যে প্রচণ্ড আতঙ্ক বিরাজ করছিল। দৃশ্যটা ছিল বিভীষিকাময়।"

এরপর ওই দলটি প্রায় চার ঘণ্টা হেঁটে পরবর্তী রেলস্টেশনে পৌঁছায়। কয়েকজন দুর্বল যাত্রীকে কাঁধে তুলে নিয়ে যান অন্যরা।

তিনি বলেন, "আমরা খুব কষ্ট করে স্টেশনে পৌঁছেছি, কারণ আমরা ক্লান্ত ছিলাম। আর আমাদের সঙ্গে নারী ও শিশুরাও ছিল।

তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভ্রমণ করা ইশাক নূর জানান, ট্রেনে প্রথম বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে, তার এক সন্তান আসন থেকে পড়ে যায়।

তিনি ও তার স্ত্রী একেকজন একেক সন্তানকে আগলে ধরেন গোলাগুলির মধ্যে।

তিনি বলেন, "গোলাগুলির মধ্যে সন্তানদের গায়ে যাতে কোনো আঘাত না লাগে আমরা সেভাবে তাদের ধরে রেখেছিলাম।"

মুশতাক মুহাম্মদ ট্রেনের তৃতীয় বগিতে ছিলেন।

তিনি বলেন, "আক্রমণকারীরা নিজেদের মধ্যে বেলুচি ভাষায় কথা বলছিল। আর তাদের নেতা বারবার বলছিলেন, বিশেষ করে নিরাপত্তা সদস্যদের উপর নজর রাখতে, যেন তারা তাদের হাতছাড়া না হয়।"

মঙ্গলবার সন্ধ্যায় আক্রমণকারীরা কিছু বেলুচিস্তানের বাসিন্দা, নারী, শিশু ও প্রবীণ যাত্রীদের ছেড়ে দিতে শুরু করে, জানান ইশাক নূর।

তিনি বলেন, তিনি আক্রমণকারীদের জানান, তিনি বেলুচিস্তানের তুরবাত শহরের বাসিন্দা। তার সঙ্গে নারী ও শিশু থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে, ট্রেনের চালক আমজাদ ইয়াসিনের পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে আছেন। কারণ তারা শুনেছেন ট্রেন চালক আমজাদ আহত হয়েছেন। তারা জানান, ২৪ বছর ধরে ট্রেন চালানোর অভিজ্ঞতা থাকা আমজাদ প্রায় আট বছর আগে আরেকটি ট্রেনে বিস্ফোরণের ঘটনার শিকার হয়েও বেঁচে গিয়েছিলেন।

তার ভাই আমির বিবিসিকে কোয়েটা থেকে বলেন, "গত কয়েক সপ্তাহ ধরে আমরা তীব্র মানসিক চাপের মধ্যে ছিলাম। মনে হচ্ছিল কিছু একটা ঘটতে যাচ্ছে,।"

বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) কয়েক দশক ধরে স্বাধীনতার দাবিতে বিদ্রোহ চালিয়ে আসছে এবং পুলিশ স্টেশন, রেললাইন ও মহাসড়ক লক্ষ্য করে একাধিক প্রাণঘাতী হামলা চালিয়েছে।

হতাহতদের বহনের জন্য কোয়েটা রেলস্টেশনেবেশ করেকটি কফিন রাখা হয়। ছবি: বিবিসি উর্দু

'ঘটনা অত্যন্ত উদ্বেগজনক'

বেলুচিস্তানে বিদ্রোহ দমনে ২০০০ দশকের শুরু থেকে অভিযান চালিয়ে আসছে পাকিস্তানের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী। তাদের অভিযানে হাজার হাজার মানুষ নিখোঁজ হয়েছে বলে অভিযোগ রয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ উঠলেও তারা তা অস্বীকার করে আসছে।

পাকিস্তানি কর্তৃপক্ষ এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ বিএলএ-কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

পাকিস্তানের মানবাধিকার কমিশন ট্রেন ছিনতাইয়ের ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে।

এক্স-এ দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, "আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে বেলুচিস্তানের নাগরিকদের সংকট নিরসনে জরুরি ভিত্তিতে মানবাধিকার রক্ষা করে গণমুখী ঐক্যমত্য গঠনের এবং শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান খুঁজে বের করার আহ্বান জানাই।"

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ ট্রেনে হামলার ঘটনার 'তীব্র নিন্দা' জানিয়েছেন এবং অবশিষ্ট যাত্রীদের দ্রুত মুক্তির আহ্বান জানিয়েছেন।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / বেলুচিস্তান / ট্রেনে হামলা / জিম্মি উদ্ধার / অভিজ্ঞতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]