Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ব্রোঞ্জজয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া মন্ত্রণালয়ের সংবর্ধনা

খেলা

টিবিএস রিপোর্ট
11 March, 2025, 09:20 pm
Last modified: 11 March, 2025, 09:23 pm

Related News

  • তারেক রহমানের ফেরা নিয়ে উচ্ছ্বসিত বিএনপি, জাঁকজমকপূর্ণ সংবর্ধনার প্রস্তুতি চলছে
  • প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার
  • ঢাকায় ৮২ শহীদ পরিবার ও ১,৪৮৩ জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দিল জেলা প্রশাসন
  • বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ রাষ্ট্রপতির
  • বার্সেলোনার বিপক্ষে খেলতে চান কৃষ্ণা-সাবিনারা

ব্রোঞ্জজয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া মন্ত্রণালয়ের সংবর্ধনা

উন্নত প্রশিক্ষণের জন্য কাবাডি ফেডারেশনকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘোষণা দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী।
টিবিএস রিপোর্ট
11 March, 2025, 09:20 pm
Last modified: 11 March, 2025, 09:23 pm

ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী বাংলাদেশ জাতীয় নারী দলকে সংবর্ধনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সভাকক্ষে দলটিকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। এই অনুষ্ঠানে কাবাডি ফেডারেশনের জন্য ২৫ লাখ টাকা অনুদান ঘোষণা করা হয় যুব ও ক্রীড়া উপদেষ্টার পক্ষ থেকে। 

অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে বাংলাদেশ নারী দলের সদস্যদের বরণ করে নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব। নারী দলের এই সাফল্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা উচ্ছ্বসিত জানিয়ে তিনি বলেন, 'আমাদের নারী কাবাডি দল নিয়ে আমরা গর্বিত। মাননীয় ক্রীড়া উপদেষ্টা অনেক খুশি হয়েছেন নারী দলের এই অর্জনে। মাননীয় উপদেষ্টার পক্ষ থেকে আমরা আপনাদের সংবর্ধনা দিচ্ছি।'

'কাবাডির অনেক সম্ভাবনা আছে। বড় বড় দলকে আমরা কীভাবে হারাতে পারি, সেই পরিকল্পনা করতে হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আপনাদের সাথে আছে। আগামীতে কাবাডির জন্য বাজেট বাড়ানো হবে। উন্নত প্রশিক্ষণের জন্য কাবাডি ফেডারেশনকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এর ফলে আমাদের নারী কাবাডি দল ভালো প্রশিক্ষণের মাধ্যমে আরও অনেক অর্জন এনে দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি।' যোগ করেন তিনি।

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, 'আন্তর্জাতিক অঙ্গনে আমাদের নারী দলের এই সাফল্যের জন্য ধন্যবাদ দিতে চাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে। সব সময় কাবাডি ফেডারেশনের পাশে ছিল ক্রীড়া মন্ত্রণালয়। ধন্যবাদ দিতে চাই মাননীয় ক্রীড়া উপদেষ্টাকে। আগামীতে অনেক আন্তর্জাতিক আসর রয়েছে। সেই সব আসরগুলোতে ভালো করার সব চেষ্টা থাকবে আমাদের।'

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে সেমি-ফাইনালের জায়গা করে নেয় বাংলাদেশ। পরে ব্রোঞ্জ পদক জেতে তারা। থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে বাংলাদেশের অধিনায়ক শ্রাবনী মল্লিক বলেন, 'থাইল্যান্ড আমাদের চেয়ে শক্তিশালী দল। তাদের সাথে আমাদের ম্যাচ ছিল অনেক চ্যালেঞ্জিং। কিন্তু আমাদের মনোবল ছিল আমরা থাইল্যান্ডকে হারাতে পারবো। সবাই খুব ভালো খেলছে। তাই থাইল্যান্ডকে আমরা হারাতে পেরেছি।' 

ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ নারী দলের কোচ শাহনাজ পারভীন মালেকা বলেন, 'টুর্নামেন্টে ভালো করার জন্য সব ধরনের সহযোগিতা করেছে কাবাডি ফেডারেশন। নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে প্রথম পদক অর্জন করেছি। এটা অনেক গর্বের। আন্তর্জাতিক অঙ্গনে আমরা পদক হারিয়েছিলাম। আবার ফিরিয়ে আনতে শুরু করেছি। আমাদের জন্য কিছু করলে আমরা দেশকে আরও কিছু দিতে পারবো।'

নেপালের বিপক্ষে ৪-১ ব্যবধানে কাবাডি সিরিজ জয়ী বাংলাদেশ জাতীয় পুরুষ দল এবং ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ জাতীয় নারী দলকে সোমবার সংবর্ধনা দিয়েছেন কাবাডি ফেডারেশনের সভাপতি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম। দুই দলকে কাবাডি ফেডারেশনের পক্ষ থেকে ৫ লাখ টাকা করে পুরস্কার দেন তিনি।

Related Topics

টপ নিউজ

জাতীয় নারী কাবাডি দল / বাংলাদেশ কাবাডি দল / সংবর্ধনা / ব্রোঞ্জ পদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • তারেক রহমানের ফেরা নিয়ে উচ্ছ্বসিত বিএনপি, জাঁকজমকপূর্ণ সংবর্ধনার প্রস্তুতি চলছে
  • প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার
  • ঢাকায় ৮২ শহীদ পরিবার ও ১,৪৮৩ জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দিল জেলা প্রশাসন
  • বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ রাষ্ট্রপতির
  • বার্সেলোনার বিপক্ষে খেলতে চান কৃষ্ণা-সাবিনারা

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]