সাভারের আমিনবাজার বিদ্যুতের সুপার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে
সাভারের আমিনবাজার বিদ্যুতের সুপার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনায় সাভার ও আশুলিয়ার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। ১১ মার্চ সকাল ৭টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পাওয়ার গ্রিডের এই বিদ্যুৎ উপকেন্দ্রটি সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজ সংলগ্ন চানপুর এলাকায় অবস্থিত। উপকেন্দ্রটি ৪০০/২৩০ কেভি ক্ষমতাসম্পন্ন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
