Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
কুরস্ক থেকে ইউক্রেনীয় বাহিনীকে বিতাড়িত করে আরও ৩ এলাকা দখলে নিল রাশিয়া

আন্তর্জাতিক

রয়টার্স
10 March, 2025, 10:15 am
Last modified: 10 March, 2025, 10:36 am

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

কুরস্ক থেকে ইউক্রেনীয় বাহিনীকে বিতাড়িত করে আরও ৩ এলাকা দখলে নিল রাশিয়া

আগস্টে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলের প্রায় ১ হাজার ৩০০ বর্গ কিলোমিটার এলাকা দখল করেছিল। কিয়েভের দাবি, এটি তাদের ভবিষ্যৎ আলোচনায় অবস্থান শক্তিশালী করার জন্য এবং রাশিয়াকে পূর্ব ইউক্রেন থেকে সেনা সরাতে বাধ্য করার উদ্দেশ্যে করা হয়েছিল।
রয়টার্স
10 March, 2025, 10:15 am
Last modified: 10 March, 2025, 10:36 am

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার (৯ মার্চ) জানিয়েছে, কুরস্ক অঞ্চলের ইউক্রেনের দখলে থাকা আরও তিনটি এলাকা পুনর্দখল করেছে রুশ বাহিনী। সাত মাস আগে ইউক্রেনের দখলে নেওয়া কুরস্ক অঞ্চল পুনরুদ্ধারের জন্যই রুশ বাহিনী এই অভিযান চালাচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিটি টেলিগ্রাম মেসেজিং অ্যাপে প্রকাশ করা হয়। এর আগে রুশ ব্লগাররা জানিয়েছিলেন, রুশ স্পেশাল ফোর্স গ্যাস সরবরাহের একটি প্রধান পাইপলাইনের ভিতর দিয়ে সুদজা শহরের কাছে ইউক্রেনীয় সেনাদের ওপর আকস্মিক আক্রমণ চালিয়েছে।

রুশ বাহিনীর দখলে নেওয়া মালায়া লোখনিয়া, চেরকাস্কোয়ে পোরেচনোয়ে এবং কোসিৎস এলাকা সুদজা শহরের উত্তর দিকে অবস্থিত।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 'রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনী কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের দলগুলোকে পরাস্ত করার অভিযান অব্যাহত রেখেছে।'

গ্যাস পাইপলাইনের মাধ্যমে পরিচালিত অভিযানের পূর্ববর্তী প্রতিবেদন অনুযায়ী, এটি ইউক্রেনীয় বাহিনীর হাজার হাজার সেনাকে বিচ্ছিন্ন করার একটি কৌশল ছিল। এই ঘটনা ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে আলোচনার আগেই ঘটে।

আগস্টে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলের প্রায় ১ হাজার ৩০০ বর্গ কিলোমিটার এলাকা দখল করেছিল। কিয়েভের দাবি, এটি তাদের ভবিষ্যৎ আলোচনায় অবস্থান শক্তিশালী করার জন্য এবং রাশিয়াকে পূর্ব ইউক্রেন থেকে সেনা সরাতে বাধ্য করার উদ্দেশ্যে করা হয়েছিল।

সম্প্রতি রাশিয়া ওই অঞ্চল পুনরুদ্ধারের চেষ্টা জোরদার করেছে এবং উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। শুক্রবারের ওপেন সোর্স ম্যাপে দেখা যায়, রাশিয়ার দ্রুত অগ্রগতির কারণে ইউক্রেনীয় বাহিনী কুরস্কে প্রায় ঘেরাও অবস্থায় রয়েছে।

রুশপন্থি সামরিক ব্লগার ইউরি পোদোল্যাকা জানিয়েছেন, রুশ বিশেষ বাহিনী একটি সরু গ্যাস পাইপলাইনের ভিতর দিয়ে প্রায় ১৬ কিলোমিটার অগ্রসর হয় এবং সেখানে কয়েক দিন অবস্থান করে ইউক্রেনীয় বাহিনীকে চমকে দিয়ে সুদজা এলাকায় আক্রমণ চালায়।

আরেক রুশপন্থি ব্লগার টু মেজর্স জানিয়েছেন, সুদজা এলাকায় বড় ধরনের সংঘর্ষ চলছে। সেখানে রুশ বাহিনী গ্যাস পাইপলাইনের পথ ব্যবহার করে আকস্মিকভাবে ইউক্রেনীয় সেনাদের ওপর আঘাত হানে।

মস্কো গ্যাস পাইপলাইন অপারেশনের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে চেচনিয়ার আখমাত স্পেশাল ফোর্সের কমান্ডার মেজর জেনারেল আপতি আলাউদিনোভ তার টেলিগ্রাম চ্যানেলে বিশেষ বাহিনীর পাইপলাইনের ভেতরে অবস্থানের ছবি পুনরায় প্রকাশ করেছেন।

সোভিয়েত আমলের উরেঙ্গয়-পোমারি-উঝগোরোদ পাইপলাইন পশ্চিম সাইবেরিয়া থেকে ইউক্রেনে গ্যাস সরবরাহের জন্য ব্যবহার করা হত। কিন্তু ১ জানুয়ারি থেকে ইউক্রেন রাশিয়ার গ্যাস ট্রানজিট পুরোপুরি বন্ধ করে দেয়।
 
Related Topics

টপ নিউজ

ইউক্রেন / রাশিয়া / কুরস্ক / দখল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]