Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
ফিলিস্তিনের পতাকা হাতে ‘বিগ বেন’ টাওয়ারে ঝুলে ছিলেন ১৬ ঘণ্টা: অবশেষে গ্রেপ্তার 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 March, 2025, 02:55 pm
Last modified: 09 March, 2025, 03:28 pm

Related News

  • জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য মোতালেব হত্যা, আসামি আলী আকবর গ্রেপ্তার
  • সাইবার সুরক্ষা ও চাঁদাবাজি মামলা: বগুড়ায় ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেপ্তার
  • জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, ট্র্যাভেল এজেন্সির ৩ জন গ্রেপ্তার
  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

ফিলিস্তিনের পতাকা হাতে ‘বিগ বেন’ টাওয়ারে ঝুলে ছিলেন ১৬ ঘণ্টা: অবশেষে গ্রেপ্তার 

শনিবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, “আপনি যদি আমার দিকে আসেন, তবে আপনি আমাকে বিপদে ফেলছেন, আর আমি আরও ওপরে উঠব।”
টিবিএস ডেস্ক
09 March, 2025, 02:55 pm
Last modified: 09 March, 2025, 03:28 pm
ছবি: এএফপি

ফিলিস্তিনের পতাকা নিয়ে যুক্তরাজ্যের লন্ডনের বিগ বেনের এলিজাবেথ টাওয়ার বেয়ে ওঠা এক ব্যক্তিকে ১৬ ঘণ্টারও বেশি সময় পর নামানো হয়েছে। খবর বিবিসর।

খালি পায়ে লোকটি শনিবার সকালে ওয়েস্টমিনিস্টার প্রাসাদে টাওয়ার বেয়ে উঠে কয়েক মিটার উপরে একটি কর্নারে চলে গিয়েছিলেন। 

তাকে নামাতে তার সঙ্গে কথোপকথন চালান দেশটির ফায়ার বিগ্রেডের কর্মীরা। সেখানে তিনি তাদের বলেন, তিনি তার শর্তে নামবেন।

ওই কর্মীরা তার সঙ্গে কথা বলার জন্য একটি ক্রেনে উঠেছিলেন এবং মধ্যরাতে বিগ বেন থেকে অনুপ্রবেশকারী অবশেষে চেরি পিকারে নেমে আসে।

শনিবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, "আপনি যদি আমার দিকে আসেন, তবে আপনি আমাকে বিপদে ফেলছেন, আর আমি আরও ওপরে উঠব।"

তিনি নিজের এই টাওয়ার বেয়ে ওঠার দৃশ্যের ভিডিও ধারণ করেছিলেন এবং জানান, তিনি 'পুলিশ নিপীড়ন ও রাষ্ট্রীয় সহিংসতার' বিরুদ্ধে প্রতিবাদ করছেন।

মেট পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গ্রিনিচ মান সময়৭টা ২৪ মিনিটে অফিসারদের টাওয়ারে ডাকা হয়। এই ঘটনার কারণে ওয়েস্টমিনস্টার ব্রিজ বন্ধ করে দেওয়া হয় এবং সংসদের দর্শনার্থীদের জন্য নির্ধারিত সফর বাতিল করা হয়।

অন্তত নয়টি জরুরি পরিষেবার যানবাহন লন্ডনের ব্রিজ স্ট্রিটে অপেক্ষমাণ ছিল। তখন ওপার থেকে পুলিশ পরিস্থিতির দিকে কড়া নজর রাখছিল।

স্থানীয় সময় প্রায় ১০টার দিকে ফায়ার ব্রিগেডের একটি ক্রেনে তিনজন কর্মীকে কয়েক মিটার ওপরে তোলা হয়। এ সময় একজন ব্যক্তি মেগাফোন ব্যবহার করে টাওয়ারের প্রান্তে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন।

এরপর পুরো দিন ও রাত জুড়ে দুই পক্ষের আলোচনা চলতে থাকে।

ওই ব্যক্তি প্রথমে পার্লামেন্টের মাঠে প্রবেশ করেন। কয়েক ধাপ হেঁটে দ্রুত একটি রেলিং পার হয়ে এলিজাবেথ টাওয়ারের পাশে উঠতে শুরু করেন।

এক পর্যায়ে, তিনি টাওয়ার বেয়ে ওঠার সুবিধার্থে জুতা খুলে ফেলেন। এতে তিনি পায়ে আঘাত পান এবং টাওয়ারের পাথরের গাঁথুনিতে রক্তের দাগ দেখা যায়।

পুলিশ কয়েক মিনিটের মধ্যেই তাকে মাটিতে থেকে লক্ষ্য করে এবং জিজ্ঞাসা করে সে নিরাপদে নামতে পারবে কি না।

সারাদিনের তোলা ছবিতে দেখা যায়, তিনি ফিলিস্তিনি পতাকা হাতে টাওয়ারের ধারে বসে আছেন এবং টাওয়ারের কারুকার্য করা পাথরের চারপাশে একটি ঐতিহ্যবাহী ফিলিস্তিনি কেফিয়াহ স্কার্ফ জড়িয়ে রেখেছেন।

Related Topics

টপ নিউজ

বিগ বেন / লন্ডন / ফিলিস্তিনের পতাকা / বেয়ে ওঠা / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য মোতালেব হত্যা, আসামি আলী আকবর গ্রেপ্তার
  • সাইবার সুরক্ষা ও চাঁদাবাজি মামলা: বগুড়ায় ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেপ্তার
  • জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, ট্র্যাভেল এজেন্সির ৩ জন গ্রেপ্তার
  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]