ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি বলতে কী বোঝায়?
নারীর এবং শিশুর ধর্ষণের কয়টার বিচার করা হয়? দেশের আইন শৃঙ্খলার এমনই অবস্থা, যে কোন সময় চাইলেই যেকারো ধর্ষণ করা যায়। ধর্ষণ তো সারা বছর ধরে হচ্ছে। এর কয়টার বিচার নিশ্চিত করা গেছে। ৮ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর পাদদেশ থেকে নারী এবং শিশু ধর্ষণের প্রতিবাদ জানাতে এসে এসব প্রশ্ন তোলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। তিনি বলেন, পরিস্থিতি এই অবস্থায় চলে গেছে, মানুষ হাতে চাপাতি নিয়ে ঘুরছে। কেন এদেরকে ধরা হয় না এবং বিচার আওতায় আনা হয়নি? সব অবিচার রুখতে পুরুষদেরকে পাশে থাকার আহ্বান জানান তিনি।
