১১ কোটি নাগরিকের তথ্য বিক্রি: সাবেক আমলা জিয়াউল রিমান্ডে
১১ কোটি নাগরিকের এনআইডির ব্যক্তিগত তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগে রাজধানীর কাফরুল থানায় করা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ৬ মার্চ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই নির্দেশ দেন।
