Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
মব সহিংসতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিচ্ছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ

ইউএনবি
06 March, 2025, 06:40 pm
Last modified: 06 March, 2025, 06:46 pm

Related News

  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • সময় শেষ হয়ে আসছে, পরিবর্তন না এলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান
  • সরকারের প্রথম বাজেটে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে: প্রধানমন্ত্রী
  • ই-জিপিতে আ. লীগ আমলের ঠিকাদার ঠেকাতে পিপিএ-পিপিআর সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: ফখরুল
  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিচ্ছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইউএনবি
06 March, 2025, 06:40 pm
Last modified: 06 March, 2025, 06:46 pm
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: ইউএনবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সারাদেশে মব জাস্টিসের বিরুদ্ধে সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় মব নিয়ন্ত্রণের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এ ধরনের ঘটনা রোধে জনসচেতনতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, জনগণকে সচেতন করতে হবে। জনগণ উচ্ছৃঙ্খল হলে তো চলবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সবসময় এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

বিদেশি নাগরিকদের ওপর হামলা ও বাসায় প্রবেশের মতো ঘটনার পাশাপাশি গত ছয় মাস ধরে গণপিটুনির ঘটনাসহ চলমান পরিস্থিতির সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি স্বীকার করে বলেন, 'আমি অস্বীকার করব না যে ঘটনাগুলো ঘটছে। তবে যেখানেই এগুলো ঘটুক না কেন, আমরা সঙ্গে সঙ্গে দায়ীদের আইনের আওতায় আনছি।'

উপদেষ্টা আরও বলেন, পুলিশ কর্মকর্তারা নিজেরাই আক্রমণের শিকার হয়েছেন, যা জনসচেতনতার গুরুত্বকে আরও বাড়িয়ে দেয়।আরও জোর দেয়।

তিনি বলেন, 'যেসব ছেলে-মেয়ে খারাপ হয়ে যায়, তাদের বাবা-মা এবং অভিভাবকেরা শাসন করে। এসব উচ্ছৃঙ্খল জনতা ভবিষ্যতে যাতে এই ধরনের অপকর্ম না করতে পারে, সে ব্যাপারে বাবা-মায়ের ভূমিকা পালন করতে হবে। গণমাধ্যমেরও একটি বড় ভূমিকা রয়েছে মব প্রতিরোধে।'

অপারেশন চালানোর নামে বাসা-বাড়িতে হামলার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো ছাত্র-জনতা কোথাও কোনো অভিযান চালাতে পারবে না, এটা একমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর এখতিয়ার।'

দেশে অপরাধের রেড জোনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি দেখেছি ঢাকা- রাজশাহী জোন ও টাঙ্গাইল জোনে এ ঘটনাটা বেশি হচ্ছে। সেটা যেন না হয় সেজন্য সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে তারা আগে থেকে আরও বেশি তৎপর থাকে। তারা অনেক তৎপর রয়েছেও।

ঈদকে সামনে রেখে চাঁদাবাজি ও ছিনতাইয়ের বিষয়ে তিনি বলেন, এ ধরনের অপরাধ রোধে কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে।

ট্যুরিস্ট পুলিশের চ্যালেঞ্জ সম্পর্কে বলতে গিয়ে তিনি জনবলের অভাব, নিবেদিত থানার অভাব এবং যানবাহনের ঘাটতির কথা স্বীকার করেন।

তিনি এই বাহিনীর প্রচেষ্টার প্রশংসা করে বলেন, একটি সক্রিয় টুরিস্ট পুলিশ বাহিনী আরও বেশি বিদেশি পর্যটক আকৃষ্ট করতে সাহায্য করবে এবং অর্থনীতিতে অবদান রাখবে।

Related Topics

টপ নিউজ

মব সহিংসতা / স্বরাষ্ট্র উপদেষ্টা / সরকার / মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • সময় শেষ হয়ে আসছে, পরিবর্তন না এলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান
  • সরকারের প্রথম বাজেটে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে: প্রধানমন্ত্রী
  • ই-জিপিতে আ. লীগ আমলের ঠিকাদার ঠেকাতে পিপিএ-পিপিআর সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: ফখরুল
  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]