বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের কী বার্তা দিল সরকার?
সচিবালয়ে বৈঠক শেষে আগারগাঁও কমিশন ফিরেছেন বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা। ৫ মার্চ বিএসইসি কর্মকতা-কর্মচারীদের অবরোধ থেকে সেনাবাহিনী সহায়তায় বের হয়েছিলেন। এসব বিষয়ে সরকারের ঊর্ধ্বতন মহলের সাথে আলোচনা শেষে নিজ কার্যালয়ে ফিরে সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিং করেন বিএসইসি চেয়ারম্যান।
