Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
প্রতিদিন ডিম খেলে বাড়তে পারে ডায়াবেটিস ঝুঁকি: গবেষণা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 November, 2020, 02:15 pm
Last modified: 17 November, 2020, 02:34 pm

Related News

  • টানা বৃষ্টি ও ডিজেল সংকটে ডিমের সরবরাহ কমছে, বাড়ছে দাম
  • টাইপ-১ ডায়াবেটিস: ‘সস্তা’ মেটফরমিনেই কমতে পারে ইনসুলিন-নির্ভরতা
  • আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • বাংলাদেশসহ ৪০ দেশ থেকে হাঁস-মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে

প্রতিদিন ডিম খেলে বাড়তে পারে ডায়াবেটিস ঝুঁকি: গবেষণা

ডিমের স্বাস্থ্যগত গুণাগুণ ও ঝুঁকি নিয়ে ইতোপূর্বে অনেক গবেষণা হয়েছে। তবে ডায়াবেটিসের সাথে ডিম খাওয়ার সম্পর্ক নিয়ে এখনো বিতর্ক বিদ্যমান।
টিবিএস ডেস্ক
17 November, 2020, 02:15 pm
Last modified: 17 November, 2020, 02:34 pm

প্রতিদিন একটি করে ডিম খেলেই টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে; এমনটাই উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। কাতার ইউনিভার্সিটি ও চায়না মেডিক্যাল ইউনিভার্সিটির সহযোগিতায় ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়া গবেষণাটি পরিচালনা করে।

ডায়াবেটিস হওয়ার ঝুঁকির সাথে দীর্ঘ মেয়াদে ডিম খাওয়ার সম্পর্ক আছে কিনা তা উঠে এসেছে গবেষণাটিতে। ১৯৯১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত চীনের প্রাপ্তবয়স্কদের ওপর এই গবেষণা করা হয়।

ডিমের স্বাস্থ্যগত গুণাগুণ ও ঝুঁকি নিয়ে ইতোপূর্বে অনেক গবেষণা হয়েছে। তবে ডায়াবেটিসের সাথে ডিম খাওয়ার সম্পর্ক নিয়ে এখনো বিতর্ক বিদ্যমান। মাত্রাতিরিক্ত ডিম খেলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে এই গবেষণায়।

ডায়াবেটিসের ঝুঁকির সাথে ডিম খাওয়ার সম্পর্কের প্রমাণ মিলেছে গবেষণাটিতে। প্রতিদিন একটির বেশি ডিম খেলে ডায়াবেটিসের ঝুঁকি ৬০ শতাংশ বেড়ে যায়, দীর্ঘ মেয়াদে প্রতিদিন ৩৮ গ্রাম সমপরিমাণ ডিম খেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে ২৫ শতাংশ। পুরুষের চেয়ে নারীদের ওপর এর প্রভাব বেশি বলে জানানো হয়।

তবে টাইপ ২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকির ক্ষেত্রে ডিম কিরূপ ভূমিকা রাখে তা বুঝতে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন বলে জানান গবেষকরা।

টাইপ ১ এবং টাইপ ২ ডায়াবেটিস

রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলেই ডায়াবেটিস হয়। রক্তের গ্লুকোজ শরীরে শক্তির উৎস যা আমরা খাদ্য থেকে পাই।

টাইপ ১ ডায়াবেটিস হলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাই ইনসুলিন উৎপাদনকারী কোষ ধ্বংস করে, ফলে ইনসুলিন উৎপাদন ব্যহত হয়।

টাইপ ২ ডায়াবেটিস হলে শরীরে ইনসুলিন উৎপাদিত হলেও যথেষ্ট পরিমাণে উৎপন্ন হয়না।

গবেষণাটির সাথে যুক্ত ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ার ড. মিং লি জানান, 'টাইপ ২ ডায়াবেটিসের সাথে খাদ্যাভ্যাস সম্পর্কিত। একারণেই খাদ্যাভ্যাস ও পরিমিত খাদ্যের ব্যাপারে ধারণা থাকা প্রয়োজন। এই রোগের ঝুঁকির সাথে ডিমের সম্পর্কের বিষয়টি বিতর্কিত হলেও আমাদের গবেষণায় দীর্ঘ মেয়াদে ডিম খাওয়ার সাথে ডায়াবেটিসের ঝুঁকির সম্পর্কের মূল্যায়ন করা হয়েছে।'  

গবেষণা নিয়ে বিতর্ক 

গত বছর ফিনল্যান্ডের গবেষকদের গবেষণায় এই গবেষণার একদম বিপরীত চিত্র দেখা যায়। ওই গবেষণাটিতে বলা হয়েছিল, প্রতিদিন একটি ডিম খেলে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমে। শরীরে লিপিডের পরিমাণ স্বাভাবিক থাকলে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা থাকেনা। গবেষণাটিতে অংশগ্রহণকারীদের মধ্যে যারা প্রতিদিন একটি ডিম খেতেন তাদের রক্তে লিপিডের মাত্রা স্বাভাবিক ছিল।

তবে গবেষণাটির সাথে যুক্ত ইনিভার্সিটি অব ইস্ট ফিনল্যান্ডের গবেষকরা জানিয়েছিলেন, দুটি বিষয়ের কিরূপ সম্পর্ক আছে তারা এব্যাপারে নিশ্চিত নন। ২০১৫ সালে একই বিশ্ববিদ্যালয়ের গবেষকদের আরেকটি গবেষণায় দেখা যায়, প্রতিদিন ডিম খাওয়ার সাথে রক্তের গ্লুকোজের পরিমাণ এবং ডায়াবেটিসের ঝুঁকি কম হওয়ার সম্পর্ক আছে। 

Related Topics

টপ নিউজ

গবেষণা ফলাফল / ডায়াবেটিস / ডিম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • টানা বৃষ্টি ও ডিজেল সংকটে ডিমের সরবরাহ কমছে, বাড়ছে দাম
  • টাইপ-১ ডায়াবেটিস: ‘সস্তা’ মেটফরমিনেই কমতে পারে ইনসুলিন-নির্ভরতা
  • আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • বাংলাদেশসহ ৪০ দেশ থেকে হাঁস-মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]