হোয়াইট হাউসে সাংবাদিকের কাছেও অপমানিত জেলেনস্কি
ওভাল অফিসে এক সাংবাদিকের বাক্যাবানের শিকারও হন জেলেনস্কি। জেলেনস্কি কেন স্যুট পরেননি এক সাংবাদিকের এমন প্রশ্নে রীতিমতো মুখের ভাষা হারিয়ে ফেলেন জেলেনস্কি। বৈঠকে ডোনাল্ড ট্রাম্প পরে এসেছিলেন স্যুট-কোট-টাই। তবে জেলেনস্কি উপস্থিত হন সামরিক আদলের ক্যাজুয়াল পোশাক পরে।
