‘বুদ্ধিমান বিনিয়োগকারীরা সবকিছু ঠিক হওয়ার অপেক্ষায় থাকবেনা’
ইপিএসকে শেয়ার দর দিয়ে ভাগ করলে পাওয়া যায় আর্নিংস ইল্ড, এটি যত বেশি হয় শেয়ার তত আকর্ষণীয়। দর পতনের পর শেয়ারবাজারে তাই ঘটেছে। এদিকে ট্রেজারির সুদ নিম্নমুখী হওয়ায় এ দুই নির্দেশকের দূরত্ব কমছে, যা শেয়ার বাজারের জন্য ইতিবাচক। রাজনৈতিক অনিশ্চয়তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক বিনিয়োগকারীর মধ্যে দ্বিধা রয়েছে। তারপরও সবকিছু মিলিয়ে, কিছুটা ঝুঁকি নিয়ে হলেও শেয়ারে বিনিয়োগ করার পক্ষে আজকের অতিথি আলোচক আকরামুল আলম।
