সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা শিল্পসংশ্লিষ্টদের মানববন্ধন
চট্টগ্রামের ভাটিয়ারীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৭ ফেব্রুয়ারি সকালে মানববন্ধন করেন জাহাজভাঙ্গা শিল্পসংশ্লিষ্টরা। এতে অংশ নেন শিল্পসংশ্লিষ্ট মালিক-শ্রমিকদের অনেকেই। এই শিল্পকে ধ্বংস করতে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এই সময় মানববন্ধনের কারণে মহাসড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়।
