Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা হয়নি: রুশ কেন্দ্রীয় ব্যাংক

আন্তর্জাতিক

আরটি
21 February, 2025, 10:40 am
Last modified: 21 February, 2025, 10:43 am

Related News

  • জনপ্রিয়তা কমেছে, তাই মেলোনি আবার আমার বন্ধু হতে চান: ট্রাম্প; নিজের জনপ্রিয়তায় মন দিন: মেলোনি
  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইতে পারেন ট্রাম্প
  • ইরান যুদ্ধ থেকে নিজেদের জয়ের হিসাব কষছে চীন
  • মেলোনি ছবি তোলার জন্য ‘অনুনয়’ করেছিলেন, দাবি ট্রাম্পের; ইতালির প্রধানমন্ত্রী বললেন ‘বানানো গল্প’

নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা হয়নি: রুশ কেন্দ্রীয় ব্যাংক

ওয়াশিংটন ইঙ্গিত দিয়েছে যে, সংঘাত নিরসনের শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে, তবে এ নিয়ে আলোচনার গুঞ্জন উড়িয়ে দিয়েছে মস্কো।
আরটি
21 February, 2025, 10:40 am
Last modified: 21 February, 2025, 10:43 am
ছবি: রয়টার্স

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক (সিবিআর) জানিয়েছে, ইউক্রেন সংঘাতের কারণে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে তাদের কোনো আলোচনা হচ্ছে না। যদিও ওয়াশিংটন ইঙ্গিত দিয়েছে যে, সংঘাত নিরসনের শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে, তবে এ নিয়ে আলোচনার গুঞ্জন উড়িয়ে দিয়েছে মস্কো।

বৃহস্পতিবার একাতেরিনবার্গে 'সাইবার সিকিউরিটি ইন ফাইন্যান্স' ফোরামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাবিউলিনা বলেন, 'কেন্দ্রীয় ব্যাংক এ ধরনের আলোচনায় অংশ নিচ্ছে না। আমি এ বিষয়ে কিছু জানি না।'

২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, যার ফলে দেশটির প্রায় ৩০০ বিলিয়ন ডলার মূল্যের বৈদেশিক মুদ্রার সম্পদ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন ব্যাংকে আটকে দেওয়া হয়।

জি-৭ গোষ্ঠী ইতোমধ্যে এসব স্থগিত সম্পদের আয় থেকে ইউক্রেনের জন্য ৫০ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে। কিয়েভ তার পশ্চিমা মিত্রদের আহ্বান জানিয়ে আসছে, এই সম্পদ বাজেয়াপ্ত করে তাদের সামরিক খাত ও পুনর্গঠনের কাজে ব্যবহার করা হোক। রাশিয়া এই উদ্যোগকে 'চুরির শামিল' বলে অভিহিত করেছে এবং আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার সৌদি আরবে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইউক্রেন সংকটের দীর্ঘস্থায়ী সমাধান পেতে হলে নিষেধাজ্ঞার বিষয়টিও আলোচনায় আসতে হবে। তিনি বলেন, 'কোনো সংঘাতের অবসান ঘটাতে হলে সব পক্ষকে কিছু না কিছু ছাড় দিতে হয়।'

রুবিও আরও বলেন, যুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা পুনরায় গড়ে তুলতে আগ্রহী। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়ায় ইউরোপীয় মিত্রদেরও অন্তর্ভুক্ত করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

তিন বছর পর রুশ ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে এই প্রথম সরাসরি বৈঠক অনুষ্ঠিত হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ব্রাসেলসকে না জানিয়ে এবং ইইউ-কে আলোচনার বাইরে রেখে যুক্তরাষ্ট্র মস্কোর সঙ্গে সংলাপে বসেছে বলে অভিযোগ তুলেছে সদস্য রাষ্ট্রগুলো।

এ পরিস্থিতিতে বুধবার ইউরোপীয় ইউনিয়ন দ্রুততার সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে তাদের ১৬তম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন করেছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে পোস্ট করে জানান, 'ক্রেমলিনের ওপর চাপ বজায় রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ।' ইইউর ২৭টি সদস্য দেশের স্থায়ী প্রতিনিধিরা নতুন নিষেধাজ্ঞার খসড়া চূড়ান্ত করেছে, যা সোমবার ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করবেন।

ক্রেমলিন বরাবরই পশ্চিমা নিষেধাজ্ঞাকে অবৈধ বলে অভিহিত করে আসছে এবং বলছে, এসব নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে অস্থিতিশীল করতে কিংবা বিশ্ব আর্থিক ব্যবস্থায় দেশটিকে বিচ্ছিন্ন করতে ব্যর্থ হয়েছে।

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / রুশ অর্থনীতি / অর্থনৈতিক নিষেধাজ্ঞা / যুক্তরাষ্ট্র / কেন্দ্রীয় ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • জনপ্রিয়তা কমেছে, তাই মেলোনি আবার আমার বন্ধু হতে চান: ট্রাম্প; নিজের জনপ্রিয়তায় মন দিন: মেলোনি
  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইতে পারেন ট্রাম্প
  • ইরান যুদ্ধ থেকে নিজেদের জয়ের হিসাব কষছে চীন
  • মেলোনি ছবি তোলার জন্য ‘অনুনয়’ করেছিলেন, দাবি ট্রাম্পের; ইতালির প্রধানমন্ত্রী বললেন ‘বানানো গল্প’

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]