ট্রাম্পের শুল্কারোপে বাড়বে পণ্যমূল্য: ফেড রিজার্ভ
ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত অতিরিক্ত শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে প্রায় সব পণ্যের দামই বাড়বে। এমন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, বেশ কিছু খাতের পণ্যে অতিরিক্ত শুল্কারোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট। ফলে মূল্যস্ফীতিতে লাগাম টানার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। আর সবচেয়ে বেশি চাপে পড়বেন ভোক্তারা।
