একজোটে নদী বাঁচানোর আন্দোলন উত্তরের জনপদে
তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা, মহাপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন দাবিতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচিতে লাখো মানুষের ঢল। 'জাগো বাহে তিস্তা বাঁচাই' স্লোগানে স্লোগানে দ্বিতীয় দিনের কর্মসূচিতে পাঁচ জেলার হাজার হাজার মানুষ পদযাত্রায় অংশ নেন।
