যেসব কাজকে অগ্রাধিকার দিচ্ছেন ঢাকা উত্তর সিটির নতুন প্রশাসক
গণতান্ত্রিক চর্চা, পরিবেশ রক্ষা ও সবার জন্য আবাসন এই তিনটি বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ করতে চান ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন প্রশাসক মোহাম্মদ এজাজ। ১৭ ফেব্রুয়ারি রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
