ইরানের তেল রপ্তানি ঠেকাতে পারবে তো যুক্তরাষ্ট্র?
বিশ্বজুড়ে তেল রপ্তানিতে শীর্ষ দেশগুলোর একটি ইরান। দেশটির জ্বালানি তেল রপ্তানির পরিমাণ কমিয়ে ১০ শতাংশের নিচে নামিয়ে আনার পরিকল্পনা আঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 'সর্বাধিক চাপ' প্রয়োগ করে ইরানের তেল বাণিজ্যের এই পরিণতি করতে চান তিনি।
