‘আমি বাংলায় গান গাই’-এর শিল্পী প্রতুলের বিদায়
দুই বাংলার সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল তারকা আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই-গানের ভারতীয় শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই। ১৫ ফেব্রুয়ারি কলকাতার একটি হাসপাতালে মারা যান তিনি। ৮৩ বছর বয়সী শিল্পীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত জগতে।
