Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
কোয়াড সামিটের জন্য ট্রাম্পকে ভারতে আমন্ত্রণ জানালেন মোদি

আন্তর্জাতিক

দ্য হিন্দু
14 February, 2025, 02:20 pm
Last modified: 14 February, 2025, 02:31 pm

Related News

  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প

কোয়াড সামিটের জন্য ট্রাম্পকে ভারতে আমন্ত্রণ জানালেন মোদি

এক যৌথ বিবৃতিতে উভয় নেতা কোয়াড এবং ইন্দো–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
দ্য হিন্দু
14 February, 2025, 02:20 pm
Last modified: 14 February, 2025, 02:31 pm
ফাইল ছবি: রয়টার্স

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আসন্ন কোয়াড নেতাদের সম্মেলনের জন্য ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

কোয়াড বা কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ (কোয়াড) হলো ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের একটি কৌশলগত জোট। এটি মূলত ২০০৪ সালে ভারত মহাসাগরে সুনামির পর মানবিক ও দুর্যোগ সহায়তা প্রদানের জন্য চার দেশের মধ্যে শিথিল অংশীদারিত্ব হিসেবে গড়ে ওঠে। ২০২৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোয়াড নেতাদের শীর্ষ সম্মেলন আয়োজন করেছিলেন।

এক যৌথ বিবৃতিতে উভয় নেতা কোয়াড এবং ইন্দো–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। আলোচনায়, প্রতিরক্ষা, জ্বালানি এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কৌশলগত সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন দুই নেতা।

মোদি 'এক্স' (সাবেক টুইটার)-এ এক পোস্টে বৈঠককে 'চমৎকার' বলে অভিহিত করেন এবং লেখেন, 'আমাদের আলোচনা ভারত-যুক্তরাষ্ট্র বন্ধুত্বের গতিকে আরও বেগবান করবে!'

এছাড়া, মোদি ও ট্রাম্প 'ইন্ডিয়ান ওশান স্ট্র্যাটেজিক ভেঞ্চার' নামে একটি নতুন দ্বিপাক্ষিক ফোরামের উদ্বোধন করেন, যা অর্থনৈতিক সংযোগ ও বাণিজ্যে সমন্বিত বিনিয়োগকে এগিয়ে নিতে কাজ করবে।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, ভারত ও যুক্তরাষ্ট্র পশ্চিম ভারত মহাসাগর, মধ্যপ্রাচ্য ও ইন্দো–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সম্পর্ক, বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে নতুন প্লুরিল্যাটারাল অংশীদারিত্ব গড়ে তুলতে চায়। এই অংশীদারিত্বের আওতায় প্রতিরক্ষা, প্রযুক্তি, জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা হবে।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / নরেন্দ্র মোদি / কোয়াড জোট / কোয়াড / আমন্ত্রণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]