Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
শ্রীলঙ্কার বিতর্কিত নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প থেকে সরে এল আদানি গ্রিন

আন্তর্জাতিক

দ্য হিন্দু
13 February, 2025, 03:15 pm
Last modified: 18 February, 2025, 04:27 pm

Related News

  • সামাজিক সুরক্ষা, ব্লু-ইকোনমি, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ তহবিল ও বরাদ্দের ঘোষণা
  • আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র
  • বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

শ্রীলঙ্কার বিতর্কিত নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প থেকে সরে এল আদানি গ্রিন

১২ ফেব্রুয়ারির এক চিঠিতে আদানি গ্রিন জানিয়েছে, শ্রীলঙ্কা সরকার সম্প্রতি প্রকল্পটি পুনরায় আলোচনার জন্য একটি কমিটি গঠন করার পর তারা ‘সম্মানের সঙ্গে’ প্রকল্পটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
দ্য হিন্দু
13 February, 2025, 03:15 pm
Last modified: 18 February, 2025, 04:27 pm
ছবি: রয়টার্স

উত্তর শ্রীলঙ্কার বিতর্কিত নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প থেকে সরে এসেছে আদানি গ্রিন। স্থানীয়দের চলমান উদ্বেগ এবং এর অনুমোদন ও সম্ভাব্য পরিবেশগত প্রভাব নিয়ে আইনি লড়াইয়ের মধ্যেই প্রতিষ্ঠানটি বুধবার (১২ ফেব্রুয়ারি ২০২৫) এ সিদ্ধান্ত নেয়।

এই সরে আসার সিদ্ধান্ত আদানি গ্রুপের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি ভারতের প্রতিবেশী দেশগুলোতে প্রতিষ্ঠানের বিনিয়োগ সম্প্রসারণের প্রচেষ্টার ওপর স্থানীয় পর্যবেক্ষণ ও সমালোচনার প্রভাবকে তুলে ধরে। একই সঙ্গে, এটি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের জন্য একটি জয় হিসেবে বিবেচিত হতে পারে। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে শ্রীলঙ্কার শীর্ষ পদে নির্বাচিত হওয়ার আগে তিনি এই 'দুর্নীতিগ্রস্ত' প্রকল্প বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন। যদিও পরবর্তীতে তার সরকার এটি পুনরায় আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছিল।

১২ ফেব্রুয়ারির এক চিঠিতে আদানি গ্রিন জানিয়েছে, শ্রীলঙ্কা সরকার সম্প্রতি প্রকল্পটি পুনরায় আলোচনার জন্য একটি কমিটি গঠন করার পর তারা 'সম্মানের সঙ্গে' প্রকল্পটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে, তারা শ্রীলঙ্কার সার্বভৌম অধিকার ও নীতিগত সিদ্ধান্তকে 'সম্পূর্ণ সম্মান' জানিয়েছে।

শ্রীলঙ্কার মান্নার ও পুনেরিন শহরে ৪৮৪ মেগাওয়াটের নবায়নযোগ্য শক্তির উইন্ড ফার্ম প্রকল্প নিয়ে দুই বছরেরও বেশি সময় ধরে সিলন ইলেকট্রিসিটি বোর্ডের সঙ্গে দীর্ঘ আলোচনার কথা উল্লেখ করে আদানি গ্রিন জানিয়েছে, 'বিল্ড-ওন-অপারেট' মডেলের এ প্রকল্পে প্রায় ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা করা হয়েছিল।

এদিকে, আদানি গ্রুপ শ্রীলঙ্কা বন্দর কর্তৃপক্ষ (এসএলপিএ) এবং জন কিলস হোল্ডিংসের সঙ্গে যৌথভাবে কলম্বো বন্দরের পশ্চিম কনটেইনার টার্মিনালের নির্মাণকাজ এগিয়ে নিচ্ছে।

উত্তর শ্রীলঙ্কায় আদানি গ্রিনের উইন্ড ফার্ম প্রকল্প শুরু থেকেই নজরদারির আওতায় ছিল। এটি ২০২২ সালে গোটাবায়া রাজাপাকশের প্রশাসন প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই অনুমোদন দেয়। পরবর্তীতে রনিল বিক্রমাসিংহের প্রশাসনও প্রকল্পটি এগিয়ে নেয়, যদিও এতে প্রবল বিরোধিতা দেখা দেয়।

প্রকল্পের মাধ্যমে আদানি গ্রুপ শ্রীলঙ্কার জ্বালানি খাতে 'পেছনের দরজা দিয়ে' প্রবেশ করেছে বলে বিরোধীরা অভিযোগ তোলে। পাশাপাশি, মান্নারের বাসিন্দা ও পরিবেশবাদীরা এটিকে একটি গুরুত্বপূর্ণ বার্ড করিডরের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেন এবং অন্যান্য পরিবেশগত ঝুঁকির কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টে মামলা করেন।
 
Related Topics

টপ নিউজ

আদানি গ্রুপ / আদানি গ্রিন / শ্রীলঙ্কা / নবায়নযোগ্য জ্বালানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • সামাজিক সুরক্ষা, ব্লু-ইকোনমি, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ তহবিল ও বরাদ্দের ঘোষণা
  • আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র
  • বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]