‘অপারেশন ডেভিল হান্ট’ শেষ হবে কবে?
গাজীপুর মহানগরীর ধীরাশ্রমে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত আওয়ামী লীগের ৪১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ। আর চলমান অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের আরও ৪০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা পুলিশ। মহানগর পুলিশ ও জেলা পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাকর্মীদের মোট সংখ্যা ৮১ জনে দাঁড়িয়েছে।
