Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
বেইজিংয়ের পালটা শুল্ক আরোপ: বাণিজ্যযুদ্ধ কি এড়াতে পারবে চীন ও যুক্তরাষ্ট্র? 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 February, 2025, 11:10 am
Last modified: 05 February, 2025, 11:24 am

Related News

  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প
  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি

বেইজিংয়ের পালটা শুল্ক আরোপ: বাণিজ্যযুদ্ধ কি এড়াতে পারবে চীন ও যুক্তরাষ্ট্র? 

চীন তার অভ্যন্তরীণ উৎপাদনও বাড়িয়েছে। আগে যেখানে আমদানি-রপ্তানি চীনের জিডিপির ৬০ শতাংশ ছিল, এখন তা নেমে এসেছে ৩৭ শতাংশে।
টিবিএস ডেস্ক
05 February, 2025, 11:10 am
Last modified: 05 February, 2025, 11:24 am
ছবি: রয়টার্স

বেইজিং অবশেষে সিদ্ধান্ত নিয়েছে। কয়েকদিন ধরে পালটা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ও ওয়াশিংটনকে আলোচনায় বসার আহ্বান জানানোর পর চীনও এবার মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিল।

চীন জানিয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কয়লা ও তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর ১৫ শতাংশ শুল্ক এবং অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি ও বৃহৎ ইঞ্জিনযুক্ত গাড়ির ওপর ১০ শতাংশ শুল্ক বসানো হবে। খবর বিবিসির। 

তারিখটি গুরুত্বপূর্ণ। এটি ইঙ্গিত দেয় যে, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি এখনো বাণিজ্যযুদ্ধ থেকে সরে আসার সুযোগ হাতে রেখেছে। 

হোয়াইট হাউস জানিয়েছে, এই সপ্তাহের শেষের দিকে দুই দেশের নেতারা একটি ফোনালাপ করবেন। আজকের ঘোষণার পরও আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি, বরং চীন এখনো আলোচনার ইঙ্গিত দিচ্ছে।

প্রথমত, যুক্তরাষ্ট্রের পণ্যগুলোর ওপর চীনের পালটা ব্যবস্থা তুলনামূলক সীমিত। এর বিপরীতে, ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন।

যুক্তরাষ্ট্র বিশ্বে সবচেয়ে বেশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে, তবে চীনের বাজারে এর পরিমাণ মাত্র ২ দশমিক ৩ শতাংশ। এছাড়া, চীনের বড় ইঞ্জিনচালিত গাড়ির আমদানির প্রধান উৎস ইউরোপ ও জাপান।

ট্রাম্পের শুল্ক কার্যকর হতেই মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক বসাল চীনও

এ থেকে ধারণা করা যায়, চীন কৌশলগতভাবে বেছে নেওয়া কিছু পণ্যের ওপর শুল্ক বসিয়ে আলোচনার টেবিলে বাড়তি সুবিধা আদায়ের চেষ্টা করছে।

চীনের কর্মকর্তারা হয়ত যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক সম্পর্কের সাম্প্রতিক ধারায় উৎসাহিত। ট্রাম্প ক্ষমতায় আসার পর, তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে 'খুব ভালো' ফোনালাপ করেছেন। এমনকি তার অভিষেক অনুষ্ঠানে চীন সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তাকে পাঠিয়েছিল, যা ইতিবাচক বার্তা দেয়। এছাড়া, ট্রাম্প ইউক্রেন যুদ্ধের সমাধানে শি-এর সঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন।

বর্তমানে চীনের অর্থনীতি কিছুটা চাপে আছে। তাই, শি জিনপিং এখনই ট্রাম্পের সঙ্গে বড় কোনো দ্বন্দ্বে জড়াতে চাইবেন না।

ট্রাম্প প্রশাসন বেইজিংকে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে কাজ করছে। ফলে, এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা মেক্সিকো ও কানাডার তুলনায় অনেক কঠিন হবে।

ট্রাম্প যদি চীনের ওপর অতিরিক্ত শর্ত আরোপ করেন, তাহলে শি জিনপিং নিজেকে পিছু হটার অবস্থানে না এনে আলোচনা থেকে সরে আসার পথ বেছে নিতে পারেন।

তবে, বর্তমান পরিস্থিতি আগের মতো নয়। চীন এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। গত দুই দশকে তারা বৈশ্বিক বাণিজ্যে নিজেদের অবস্থান শক্ত করেছে এবং ১২০টির বেশি দেশের প্রধান বাণিজ্য অংশীদার হয়ে উঠেছে।

এছাড়া, চীন তার অভ্যন্তরীণ উৎপাদনও বাড়িয়েছে। আগে যেখানে আমদানি-রপ্তানি চীনের জিডিপির ৬০ শতাংশ ছিল, এখন তা নেমে এসেছে ৩৭ শতাংশে।

এ কারণে, ১০ শতাংশ শুল্কের চাপ চীন কিছুটা সহ্য করতে পারবে। তবে আশঙ্কা হলো, ট্রাম্প যদি শুল্ক ৬০ শতাংশে উন্নীত করেন বা কৌশলগতভাবে এটি ব্যবহার করেন, তাহলে চীনের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠবে।

২০১৮ সালে দুই দেশ শত শত বিলিয়ন ডলারের পণ্যের ওপর পালটা শুল্ক আরোপ করেছিল।

দুই বছরের বেশি সময় ধরে চলা ওই বাণিজ্যযুদ্ধের পর, ২০২০ সালে চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বছরে অতিরিক্ত ২০০ বিলিয়ন ডলারের পণ্য কেনার প্রতিশ্রুতি দেয়। তবে, কোভিড মহামারির কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

চীন এখন আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে। তারা শুধু শুল্ক আরোপের পথেই সীমাবদ্ধ না থেকে অন্যান্য কৌশলগত প্রতিক্রিয়ার দিকেও নজর দিচ্ছে।

যদিও এই পরিস্থিতি এখনো পূর্ণাঙ্গ বাণিজ্যযুদ্ধে রূপ নেয়নি, তবে সময় দ্রুত ফুরিয়ে আসছে। বিশ্বজুড়ে ব্যবসায়ীরা নজর রাখছে—দুই নেতা কি শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারবেন?

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / শি জিনপিং / বাণিজ্যযুদ্ধ / শুল্ক আরোপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প
  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]